|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
৩২৭ পঠিত
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মানবপাচার ও প্রতারণা ঠেকাতে ১২ দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নজরদারি জোরদার করেছে সরকার। এসব দেশে কর্মী পাঠাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো কর্মীকে বহির্গমন ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (৪ নভেম্...
মানবপাচার ও প্রতারণা ঠেকাতে ১২ দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নজরদারি জোরদার করেছে সরকার। এসব দেশে কর্মী পাঠাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো কর্মীকে বহির্গমন ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না। একই দিন মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়টি সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ। সংস্থাটির পক্ষ থেকে মন্ত্রণালয়ের চিঠির অনুলিপিও সদস্যদের পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সর্বোচ্চ সাতটি পর্যন্ত নিয়োগের চাহিদাপত্রের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হতো না। এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগ রয়েছে। নতুন নির্দেশনার ফলে প্রতিটি নিয়োগের চাহিদাপত্রের জন্য আগে অনুমোদন নিতে হবে। এতে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নজরদারি ও জবাবদিহি বাড়বে বলে মনে করছেন তারা। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব দেশে যাওয়ার আগে নিয়োগপত্র, মন্ত্রণালয়ের অনুমোদন ও বহির্গমন ছাড়পত্র যাচাই না করে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শুধু ভিসা পাওয়া বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পাওয়াই নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা নয়। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে জোর করে প্রতারণামূলক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশিরা প্রতারণা, শোষণ ও মানবপাচারের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া রাশিয়ায় গিয়ে বিভিন্ন বাংলাদেশি নাগরিকের যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনাও সামনে এসেছে। ফলে এসব দেশে কর্মসংস্থানের প্রস্তাবের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স