‘আমার মাইয়াটারে কেউ ফুসলাইয়া নিয়া ক্ষতি করি মারছে’
গণমাধ্যম ডেক্স
‘আমারার ঝিটা (মেয়ে) কম কথা কইত, বাইরা (বাইরের) মানুষের লগে মেলামেশা করত না। বুদ্ধিসুদ্ধি কম আছিল। আমরার ঝিয়ের এত বড় ক্ষতি যে করল, এইটার শক্ত বিচার চাই।’
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী নিহত এক তরুণীর শোকে বাড়ির উঠানে বসে এভাবেই বিলাপ করছিলেন তাঁর মা নারগিস বেগম (৪০)।
গত মঙ্গলবার সন্ধ্যার দিকে নিখোঁজ হন ওই তরুণী। পরদিন এক প্রতিবেশীর বাগানে তাঁর লাশ পাওয়া যায়। এ বিষয়ে ওই তরুণীর রিকশাচালক বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জুড়ী থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, দুর্বৃত্তরা তাঁদের মেয়েকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করেছে।
প্রাথমিক তদন্তে ওই তরুণীকে ধর্ষণ করে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার সকালে ওই তরুণীদের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীদের ভিড়। উঠানে বসে বিলাপ করছিলেন তাঁর মা। আত্মীয়স্বজন ও প্রতিবেশী নারীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পাশে একটি চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন মেয়েটির বাবা। একপর্যায়ে পুলিশের ফোন পেয়ে তাঁরা রিকশায় করে থানায় রওনা দেন।
মেয়েটির মায়ের বিলাপের একপর্যায়ে বাবাও কেঁদে ওঠেন। চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘আমার মাইয়াটারে কেউ ফুসলাইয়া নিয়া ক্ষতি করি মারছে। এইটা কি মানুষের কাম হইতে পারে? জিঘান আশপাশের মানুষরে, আমি তো কেউর কোনো ক্ষতি করছি না, কেউর লগে দুশমনিও নাই। রিকশা চালাই খাই। আমার এই ক্ষতিটা কে, কেন করল?’
মেয়েটির বাবা জানান, তাঁদের দুই মেয়ে আর দুই ছেলে। কয়েক বছর আগে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু পারিবারিক কলহের কারণে ওই মেয়ে এখন তাঁদের বাড়িতে থাকেন। ছোট মেয়ে শৈশব থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী।
স্বজনদের ভাষ্যমতে, তিন নভেম্বর মাগরিবের আজানের পর থেকে মেয়েটির সন্ধান মিলছিল না। আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে তাঁর সন্ধানে এলাকায় মাইকিং করানো হয়। এরই মধ্যে প্রতিবেশীর বাড়ির বাগানের ভেতরে একটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। স্বজনেরা গিয়ে লাশটি বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর বলে শনাক্ত করেন। তাঁর পরনের ওড়না দিয়ে গলায় শক্ত করে বাঁধা ছিল। পরনের কাপড়ও এলোমেলো ছিল।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
অতীতে এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি
জাতীয় -
২
অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে গর্বিত জেলা গড়তে চাই: হুইপ অপু
জাতীয় -
৩
৮ ঘণ্টা ধরে তালাবদ্ধ হোম ইকোনমিকসের অধ্যক্ষ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জাতীয় -
৪
‘রনির স্ত্রীকে’ দলে নেওয়ার দাবি এনসিপির
জাতীয় -
৫
সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
জাতীয় -
৬
চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
আন্তর্জাতিক -
৭
একটি দৃশ্য আমি সারা জীবন সঙ্গে নিয়ে যাব—বিদায়ী বক্তব্যে রোনালদো
জাতীয় -
৮
রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে
জাতীয় -
৯
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি
জাতীয় -
১০
মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির
জাতীয় -
১১
ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন
জাতীয় -
১২
প্রথম আলো পাঠকের আস্থার জায়গা ধরে রেখেছে, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুবানা হক
জাতীয় -
১৩
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২
জাতীয় -
১৪
সৌদির সঙ্গে সমঝোতায় সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুতিদের
জাতীয় -
১৫
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন