সড়কের পাশে কাতরাচ্ছিলেন রক্তাক্ত ব্যক্তি, হাতের ইশারায় বাঁচার আকুতি
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের চন্দনাইশে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে কেউ হত্যা করেছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন—এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (৩৭)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন। তাঁর ডান পা থেকে রক্ত পড়ছিল। সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের দিকে তিনি হাতে ইশারা করে বাঁচার আকুতি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে এক মোটরসাইকেল আরোহী কয়েকজন পথচারীকে নিয়ে তাঁকে উদ্ধার করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া ব্যক্তিদের একজন মোহাম্মদ জুনায়েদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সড়কের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছিলেন। ওই ব্যক্তি তাঁকে হাতে ইশারা দিচ্ছিলেন। পরে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি তাঁকে বাঁচার আকুতি জানাচ্ছেন। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশের পরামর্শে তিনি ওই ব্যক্তিকে হাসপাতালে নেন।
জানতে চাইলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদীন প্রথম আলোকে বলেন, আজ সকালে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর ডান পা ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে মারধর করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটার দিকে ৯৯৯-এর মাধ্যমে তাঁরা এ খবর পান। পথচারীরা মোহাম্মদ হাশেমকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা জানতে পুলিশের একাধিক দল কাজ করছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি
জাতীয় -
২
অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে গর্বিত জেলা গড়তে চাই: হুইপ অপু
জাতীয় -
৩
৮ ঘণ্টা ধরে তালাবদ্ধ হোম ইকোনমিকসের অধ্যক্ষ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জাতীয় -
৪
‘রনির স্ত্রীকে’ দলে নেওয়ার দাবি এনসিপির
জাতীয় -
৫
সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
জাতীয় -
৬
চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
আন্তর্জাতিক -
৭
একটি দৃশ্য আমি সারা জীবন সঙ্গে নিয়ে যাব—বিদায়ী বক্তব্যে রোনালদো
জাতীয় -
৮
রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে
জাতীয় -
৯
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি
জাতীয় -
১০
মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির
জাতীয় -
১১
ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন
জাতীয় -
১২
প্রথম আলো পাঠকের আস্থার জায়গা ধরে রেখেছে, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুবানা হক
জাতীয় -
১৩
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২
জাতীয় -
১৪
সৌদির সঙ্গে সমঝোতায় সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুতিদের
জাতীয় -
১৫
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন