|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তথ্য গোপন করে এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীকে হাইকোর্টে তলব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২১ পিএম
২০০ পঠিত
তথ্য গোপন করে এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীকে হাইকোর্টে তলব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার (৮ নভেম্বর) তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তলব করা দুই আই...
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার (৮ নভেম্বর) তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তলব করা দুই আইনজীবী হলেন- তানিয়া সুলতানা ও মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান। তিনি জানান, একই মামলায় একজন আসামির সাধারণত একবারই আগাম জামিন নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মামলায় তথ্য গোপন করে এক আসামি তিন দফায় আগাম জামিন নিয়েছেন। বিষয়টি আদালতের নজরে আসার পর এতে সংশ্লিষ্ট দুই আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী রোববার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সূত্র: নতুন আরএসএস সোর্স