ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
গণমাধ্যম ডেক্স
দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা–জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়া। ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়েছে। সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের ভালোবাসায় এমন বিদায়ে আপ্লুত তিনি।
আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়ার আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, আবদুল হান্নান মিয়ার শেষ কর্মদিবস ছিল গত ১৯ অক্টোবর। তবে ওই সময় দুর্গাপূজা উপলক্ষে কলেজ বন্ধ থাকায় ওই দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ তাঁর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষকের ছোট ভাই চিকিৎসক হাফিজুর রহমান, কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম ওয়াজেদ আলী, মো. ফারুক হোসেন, মুহাম্মদ আবদুল আলীম, আহাম্মদ আলী মিয়া, নজরুল ইসলাম খান ও রফিকুল হক বাদল। এ সময় বিদায়ী শিক্ষকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রতিষ্ঠার পরপরই ওই বছরের ৪ সেপ্টেম্বর ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন আবদুল হান্নান মিয়া। আট বছর প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পাঠদান ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, ‘স্যার (আবদুল হান্নান মিয়া) খুবই ভালো মানুষ ছিলেন। তাঁকে রাজকীয় বিদায় দিতে পারিনি। তবে ফুল দিয়ে একটি গাড়ি সাজিয়ে খুবই সাধারণভাবে তাঁকে বিদায় জানাচ্ছি।’
কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন বলেন, ‘কলেজের প্রতিষ্ঠাকালীন ২৮ জন শিক্ষকের মধ্যে আবদুল হান্নান স্যার অন্যতম। কলেজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনন্য।’
স্নাতক শ্রেণির শিক্ষার্থী আলেয়া আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আমি উচ্চমাধ্যমিকেও এই কলেজে পড়েছি। স্যার ক্লাসে খুবই আন্তরিকতার সঙ্গে পড়াতেন। একবার না বুঝলে বারবার বুঝিয়ে দিতেন। টানা চার বছর তাঁর কাছে পড়েছি। স্যার আর আমাদের পড়াবেন না, এ কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে।’
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়াকে বিদায় জানানো হয়। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষক। বিকেল চারটার দিকে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নিজ গ্রামের বাড়িতে পৌঁছান। সাজানো গাড়ি দেখতে গ্রামের লোকজনও ভিড় করেন।
মুঠোফোনে আবদুল হান্নান মিয়া বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। এই সম্মান আমি কোনো দিন ভুলব না।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি
জাতীয় -
২
অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে গর্বিত জেলা গড়তে চাই: হুইপ অপু
জাতীয় -
৩
৮ ঘণ্টা ধরে তালাবদ্ধ হোম ইকোনমিকসের অধ্যক্ষ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জাতীয় -
৪
‘রনির স্ত্রীকে’ দলে নেওয়ার দাবি এনসিপির
জাতীয় -
৫
সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
জাতীয় -
৬
চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
আন্তর্জাতিক -
৭
একটি দৃশ্য আমি সারা জীবন সঙ্গে নিয়ে যাব—বিদায়ী বক্তব্যে রোনালদো
জাতীয় -
৮
রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে
জাতীয় -
৯
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি
জাতীয় -
১০
মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির
জাতীয় -
১১
ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন
জাতীয় -
১২
প্রথম আলো পাঠকের আস্থার জায়গা ধরে রেখেছে, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুবানা হক
জাতীয় -
১৩
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২
জাতীয় -
১৪
সৌদির সঙ্গে সমঝোতায় সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুতিদের
জাতীয় -
১৫
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন