|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৩৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম
২৬৩ পঠিত
৩৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ায় ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মান্নানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৫ বছর চাকুরী জীবন শেষ করা শিক্ষক আব্দুল মান্নান শারীরিক শিক্ষাবিদ সমিতি সাধারণ স...
বগুড়ায় ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মান্নানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৫ বছর চাকুরী জীবন শেষ করা শিক্ষক আব্দুল মান্নান শারীরিক শিক্ষাবিদ সমিতি সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল রেফারীজ এসাসিয়েশনের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুবাদে তোমরা আমার সন্তানের চেয়েও বেশি আপন ছিলে। হয়তো কাল থেকে ক্লাসে আমার আর কড়া শাসন থাকবে না, কিংবা পড়া না পারলে বকুনি থাকবে না; কিন্তু তোমাদের প্রতি আমার এই বুকভরা ভালোবাসা ও দোয়া চিরকাল থাকবে। তিনি আরও বলেন, চরিত্র ও নৈতিকতাকে সবচেয়ে বড় সম্পদ মনে করে বড় হতে হবে। লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে।   স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্বর্ণকার, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক মোজাফফর হোসেন। উপস্থিত ছিলেন ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রনজু ও কোষাধ্যক্ষ জুয়েল শেখ।

সূত্র: কালবেলা