শাহরুখ ‘জিহাদি’, দীপিকার গায়ে গেরুয়া পোশাক!
গণমাধ্যম ডেক্স
শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গানটিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ভারতের বিজেপি বিধায়ক রবি নেগি। পোশাকটির দৃশ্য বাদ না দিলে সিনেমাটি দেশজুড়ে বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ২ নভেম্বর প্রকাশিত গানটিতে শাহরুখ খানের সঙ্গে নাচের দৃশ্যে দেখা যায় দীপিকাকে। সেখানে তার পরনে ছিল কমলা বা গেরুয়া রঙের পোশাক। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে রবি নেগি বলেন, শাহরুখ খান যদি গান থেকে গেরুয়া পোশাকের দৃশ্য সরিয়ে না নেন, তাহলে ‘কিং’ বয়কটের জন্য দেশজুড়ে প্রচার চালানো হবে। ‘ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘দৈনিক সমাচার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির এই বিধায়ক শাহরুখ খানকে ‘জিহাদি’ বলেও আখ্যা দেন। তার অভিযোগ, শাহরুখ ভারতের অর্থ উপার্জন করলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। একই সঙ্গে দীপিকাকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। রবি নেগি বলেন, ‘শাহরুখ খান ও এ ধরনের জিহাদিরা এ দেশে থেকে অর্থ উপার্জন করেন, আবার দেশের ভাবমূর্তিও নষ্ট করেন। গেরুয়া রং নিয়ে তাদের আপত্তি কেন? দীপিকা পাড়ুকোন এখানে কেবল একটি হাতিয়ার। এর পেছনে এসব জিহাদিরাই রয়েছে।’ এ সময় ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটির বিতর্কের প্রসঙ্গও টানেন তিনি। ওই গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে সে সময় ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন আপত্তি তুলেছিল। মধ্যপ্রদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও গানটির দৃশ্য পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। এমনকি সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ‘কিং’-এর গান নিয়েও একই ধরনের প্রতিবাদ হতে পারে বলে সতর্ক করেছেন রবি নেগি। তার ভাষ্য, দৃশ্যটি পরিবর্তন না করা হলে দেশজুড়ে বিক্ষোভ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছুই মেনে নেওয়া হবে না। এর আগে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের জবাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছিলেন, গানের রৌদ্রোজ্জ্বল আবহের সঙ্গে সামঞ্জস্য রাখতেই পোশাকটির রং নির্বাচন করা হয়েছিল। পরে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) পরামর্শে সিনেমাটির কয়েকটি দৃশ্যে পরিবর্তন আনা হয়। ‘তু মিল যায়ে’ গানটির মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন শাহরুখ ও দীপিকা। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এড শিরানের র্যাপও রয়েছে এতে। শচীন-জিগরির সুরে গানটির কথা লিখেছেন কুমার। আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় এটি শাহরুখ ও দীপিকা জুটির ছয় নম্বর ছবি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানী মুখার্জী, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এর এক সপ্তাহ আগে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। টেলিগ্রাফিইন্ডিয়া
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
জাতীয় -
২
নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট
জাতীয় -
৩
‘এত এত ডিপার্টমেন্টে টাকা দিতে হয়, নাহলে শ্রমিকদের ৪০ হাজার বেতন দিতে পারতাম’
সারাবাংলা -
৪
অন্তরঙ্গ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
জাতীয় -
৫
পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী
জাতীয় -
৬
নভেম্বরে আর্জেন্টিনার ‘১০ নম্বর’ পাচ্ছে না কেউ
জাতীয় -
৭
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
আন্তর্জাতিক -
৮
নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা
জাতীয় -
৯
সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন
জাতীয় -
১০
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
অর্থনীতি -
১১
ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয় -
১২
‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ
জাতীয় -
১৩
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
১৪
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার
জাতীয় -
১৫
৩২ কেজি ওজনের কামানের গোলা, নাকি মদের বোতল—আজব বস্তুটি নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন