|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ক্রিশ্চিয়ানোর এমন বিদায় আমাদের জন্য লজ্জার: পর্তুগিজ সাংবাদিক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ পিএম
৩৬০ পঠিত
ক্রিশ্চিয়ানোর এমন বিদায় আমাদের জন্য লজ্জার: পর্তুগিজ সাংবাদিক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পর্তুগিজ সাংবাদিক লুইস ভিলার তার স্বদেশি ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানোর রোনালদোর এমন বিদায় নেওয়ার ধরন পর্তুগালের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। ‘ইন দ্য গোল’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারের বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জ...

পর্তুগিজ সাংবাদিক লুইস ভিলার তার স্বদেশি ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানোর রোনালদোর এমন বিদায় নেওয়ার ধরন পর্তুগালের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। ‘ইন দ্য গোল’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারের বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

চমৎকার এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এই দীর্ঘ পথচলায় তিনি ৩টি শিরোপা অর্জন করেছেন দুটি উয়েফা নেশনস লিগ এবং একটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ। এছাড়া ২৩৪ ম্যাচে তিনি ১৪৬টি গোল করার পাশাপাশি ৪৫টি অ্যাসিস্ট করেছেন।

‘আল আরাবিয়া’ নেটওয়ার্কের ‘ইন দ্য গোল’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ভিলার বলেন, রোনালদোর অবসরের সিদ্ধান্তে পর্তুগালের সবাই অবাক হয়েছেন।

তিনি আরও বলেন, হোর্হে জেসুসের অধীনে খেলতে চান না বলেই রোনালদো অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোচ তাকে ভুলভাবে সামলেছেন, কারণ আমরা এই মুহূর্তে পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি।

লুইস ভিলার বলেন, রোনালদো অতীতেও পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড় ছিলেন এবং চিরকাল থাকবেন। আমি একমত যে ‘দ্য ডন’ (ক্রিশ্চিয়ানো) হয়তো তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স দিতে পারেননি। তবে জাতীয় দলও ভালো খেলেনি এবং সবকিছুর জন্য তাকে একা দোষী করা যায় না।

তিনি বলেন, রোনালদো পর্তুগালকে অনেক কিছু দিয়েছেন এবং তাকে সেভাবেই মূল্যায়ন করা উচিত ছিল, যেভাবে একজন ফুুটবল কিংবদন্তির প্রাপ্য।

সূত্র: গোলডটকম।

সূত্র: নতুন আরএসএস সোর্স