আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ। নানান কথা কয়, হাসিনার আমলে এটা ছিল, ওটা ছিল। শত শত কোটি টাকা ঋণ করে গেছে। আপনাদের এক একজনের ঘাড়ের ওপর ৩৫ হাজার কোটি টাকা করে রেখে গেছে।’
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সংক্ষিপ্ত সফরে এসে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের সহযোগিতায় সরকার দায়িত্ব পালন করছে। কড্ডা থেকে জামতৈল পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ কাজের টেন্ডার হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত কাজ শুরু হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে বুঝতে হবে। যেসব দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস ও পেট্রোল আমদানি করা হয়, সেসব অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সৌদি আরবের তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটেছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, এই সংকটের মধ্যেও দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বেশি দামে বিদেশ থেকে গ্যাস কিনছে। দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের দাম ছিল ১২ ডলার, বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। কয়েক মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
মন্ত্রী বলেন, এভাবে জ্বালানি খাতে ভর্তুকি দিতে থাকলে রাস্তাঘাট নির্মাণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মতো সামাজিক প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহযোগিতা প্রয়োজন।
বিগত সরকারের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ হাসিনা দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। একটি সেতু নির্মাণের কথা বলা হলেও তা করতে গিয়ে দেশের ব্যাংকগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনও করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে। এতে ময়মনসিংহে লোডশেডিং কমেছে।
সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এ জন্য সবাইকে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি। এতে বিদ্যুৎ বিল কমবে এবং নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ নিজেই ব্যবহার করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
সারাবাংলা -
২
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬
জাতীয় -
৩
আনসার সদর দপ্তরের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৪
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
আন্তর্জাতিক -
৫
রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
জাতীয় -
৬
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে
জাতীয় -
৭
ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৮
মাদক-জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
জাতীয় -
১০
ইরানকে ৯০টি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে রাজি রাশিয়া
জাতীয় -
১১
সিলেটে নিজ বাড়ি থেকে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার
জাতীয় -
১২
সেনা সদস্য নিহত হওয়া সেই পাহাড়ে ৩ মরদেহ পড়ে থাকার খবর
জাতীয় -
১৩
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
বিনোদন -
১৪
ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার
জাতীয় -
১৫
ট্রাম্প-ঘনিষ্ঠ হেগসেথ কি তাহলে রিপাবলিকানদের আনা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন