|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
২৬১ পঠিত
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’ নামে পরিচিত ডালিমসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজন রয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) গ্রেপ্তার ছয়জনকে আদালত...

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’ নামে পরিচিত ডালিমসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজন রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে নায়েরগাঁও এলাকা থেকে রাজিয়া বেগমের ছেলে ডালিম (৩০) ওরফে মেজর ডালিমকে ৩০ পিস ইয়াবা এবং একটি জিআর পরোয়ানাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে পাঠান গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বদরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে উপাধি এলাকা থেকে শিপন (২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধাকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে ডালিমের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স