|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গবেষণামুখী প্রজন্ম তৈরিতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:০৬ পিএম
৪২০ পঠিত
গবেষণামুখী প্রজন্ম তৈরিতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।  শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজ মাঠে ব্যারিস্টার জাইমা রহম...

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজ মাঠে ব্যারিস্টার জাইমা রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হুইপ বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স