|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরিবারের ভিডিও পর্ন সাইটে বিক্রি, নরসিংদী থেকে যুবক আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
৩২২ পঠিত
পরিবারের ভিডিও পর্ন সাইটে বিক্রি, নরসিংদী থেকে যুবক আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিজের স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবে অর্থ উপার্জনের অভিযোগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছ...

নিজের স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবে অর্থ উপার্জনের অভিযোগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। আটক গিয়াস গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে পরিবারের সদস্যদের নগ্ন ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।

সূত্র জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবার নিয়ে ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস উদ্দিন। শুক্রবার একটি নবনির্মিত ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তারা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পরিবারটির মালামাল বহনকারী গাড়িটির গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে নতুন ভাড়া বাসা থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এ সময় বাসা থেকে পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। তার পরিবারের অন্য সদস্যরা এ কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, অভিযানের সময় পরিবারের অন্য সদস্যদের কাউকে বাসায় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: নতুন আরএসএস সোর্স