|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ পিএম
১৮৪ পঠিত
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—দুটিরই নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অঙ্গরাজ্যগুলোর নির্বাচনেও ডেমোক্র্যাটদের সাফল্য চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এ ফল। ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার আগে-পরের মুহূর্তগুলো নিয়ে এ ছবির গল্প।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।
সারি সারি বসানো হয়েছে ভোট দেওয়ার বুথ। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।
বুথে বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে, ৩ নভেম্বর।
মুঠোফোনের পর্দায় ‘শেষ ভোটার ভোট দিচ্ছেন’ লেখা বার্তা তুলে ধরেছেন একজন নির্বাচনী কর্মী। নেভাদার লাস ভেগাসে, ৩ নভেম্বর।
ব্যালট গণনার আগে নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিউইয়র্কের আর্সলে, ৪ নভেম্বর।
ভোটের ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরে প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। ওয়াশিংটনে, ৪ নভেম্বর।
জয়ের খবরে উচ্ছ্বসিত লস অ্যাঞ্জেলেসের নবনির্বাচিত মেয়র নিত্যা রামন। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।
বিজয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। টেক্সাসের অস্টিনে, ৫ নভেম্বর।
ডাকযোগে পাঠানো ব্যালট বাছাই করছেন একজন নির্বাচনী কর্মী। ক্যালিফোর্নিয়ায়, ৫ নভেম্বর।

সূত্র: প্রথম আলো