|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজধানীতে আজ কোথায় কী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ এএম
৩২৪ পঠিত
রাজধানীতে আজ কোথায় কী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানী ঢাকায় শনিবার (৭ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠান এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বি...
রাজধানী ঢাকায় শনিবার (৭ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠান এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য আটজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পসচিব আব্দুন নাসের খান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অফিসার্স ক্লাবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাবের নতুন ভবন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সূত্র: কালবেলা