|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৩৩

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এএম
২৯৬ পঠিত
ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৩৩
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায়  ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলের কয়েকটি গ্রামে এ হামলা চালানো হয়। বেনি অঞ্চলের প্রশাসক চার্লস...
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায়  ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলের কয়েকটি গ্রামে এ হামলা চালানো হয়। বেনি অঞ্চলের প্রশাসক চার্লস ওমেওঙ্গা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে একযোগে কয়েকটি গ্রামে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা সাধারণ মানুষকে হত্যা করে। হামলাকারীরা লুবুমবাশি, কানাঙ্গা ও ইয়াম্বি-ইয়ায়া এলাকায় হামলা চালায়। পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীরা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ৬০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বেশ কয়েকটি মোটরসাইকেলও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর আতঙ্কিত বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশপাশের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। প্রাথমিকভাবে হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের দায়ী করা হচ্ছে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স