|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৭ নভেম্বরের চেতনাই ছিল জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তি: বিএনপি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম
৩৭৯ পঠিত
৭ নভেম্বরের চেতনাই ছিল জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তি: বিএনপি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঐতিহাসিক ৭ নভেম্বরই চব্বিশের জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তি ছিল বলে মনে করে ক্ষমতাসীন দল বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেছেন। ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন উল্লেখ করে রিজভী বলেন, ‘১৯৭৫ সা...

ঐতিহাসিক ৭ নভেম্বরই চব্বিশের জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তি ছিল বলে মনে করে ক্ষমতাসীন দল বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেছেন।

৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন উল্লেখ করে রিজভী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার বুকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। ঐতিহাসিক এই বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।’

বিবৃতিতে ১৯৭৫ সালের পটভূমি তুলে ধরে বলা হয়, স্বাধীনতা-উত্তর তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে হুমকির মুখোমুখি করে আধিপত্যের থাবায় দেশকে ঠেলে দেয়। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়। দেশের সব বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ করে গঠন করা হয় একদলীয় ব্যবস্থা ‘বাকশাল’ এবং ভিন্নমতাবলম্বী সংবাদপত্র বন্ধ করে দিয়ে দেশে নিদারুণ অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করা হয়।

এতে বলা হয়, এমতাবস্থায় মাতৃভূমির চরম সংকটকালে ১৯৭৫ সালের ৩ নভেম্বর চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন।

আরও বলা হয়, এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী সত্তা লাভ করে। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়, জনগণ নাগরিক স্বাধীনতা ফিরে পায় এবং দেশ স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮১ সালে দেশি-বিদেশি চক্রান্তে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ আজও গণতন্ত্র রক্ষায় সংকল্পবদ্ধ।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করে গুম, খুন ও ক্রসফায়ারের সংস্কৃতি চালু করে। ‘গণতন্ত্রের প্রতীক’ বেগম খালেদা জিয়াসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালানো হয়। অবশেষে ছাত্র-জনতার সাহসী প্রতিরোধের মুখে ২০২৪ সালের জুলাইয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি হয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে।

এতে জোর দিয়ে বলা হয়, ২০২৪-এর জুলাই বিপ্লবের অন্তর্নিহিত শক্তিই ছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা। ফলে আজও সিপাহি-জনতার এই ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম।

সূত্র: নতুন আরএসএস সোর্স