|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
২৩৭ পঠিত
কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা আরও একবার প্রকাশ্যে এসেছে। ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী খান। অন্যদিকে কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ বলে প্রশংসা করেছেন তিনি। সারা আলী খানও বাবার ব্যক্তিত্...
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা আরও একবার প্রকাশ্যে এসেছে। ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী খান। অন্যদিকে কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ বলে প্রশংসা করেছেন তিনি। সারা আলী খানও বাবার ব্যক্তিত্ব ও কারিনার অভিনয়ের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ পর্বে হাজির হয়েছিলেন সাইফ ও কারিনা। এ সময় সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিম তাদের বাবা ও কারিনার জন্য ভিডিও বার্তা পাঠান। ইব্রাহিমের বার্তায় ছিল বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন তিনি। বাবার শারীরিক অসুস্থতা, আঙুলে আঘাত এবং বান্দ্রার বাসায় ছুরি হামলার ঘটনাও স্মরণ করেন ইব্রাহিম। সাইফ ও কারিনাকে উদ্দেশ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। বাবা, তুমি আমার আদর্শ, আমার নায়ক। তবে শুধু তুমি কে, সেটাই বড় কথা নয়; জীবনে কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছ, সেটাই আমাকে বেশি অনুপ্রাণিত করে। জীবনের অনেক ভালো সময় যেমন এসেছে, তেমনি কঠিন সময়ও পার করতে হয়েছে। হার্ট অ্যাটাক, আঙুলে আঘাত, ছুরিকাঘাতসহ অনেক কিছু। এসব কারণেই তুমি আমার নায়ক। সব সময়ই থাকবে। আর বেবো, তোমাকে বলতে চাই, তুমি সবচেয়ে ভালো সৎমা। সব সময় পাশে থেকেছ। এ জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক ভালোবাসা। আর অনুষ্ঠানের পুরস্কারটি কে পাবে? আমার মনে হয়, বাবা।’ অন্যদিকে ভিডিও বার্তায় বাবার ব্যক্তিত্বের প্রশংসা করেন সারা আলী খান। পাশাপাশি কারিনা ও করণ জোহরের জুটির প্রতি নিজের ভালো লাগার কথাও জানান তিনি। বিশেষ করে করণ পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় কারিনার অভিনীত ‘পু’ চরিত্রটি যে ছোটবেলা থেকেই তার প্রিয়, সেটিও উল্লেখ করেন সারা। তিনি বলেন, ‘হ্যালো বাবা, হ্যালো কারিনা। আশা করি, তোমরা দারুণ সময় কাটাচ্ছ। আব্বা, তোমার মধ্যে আভিজাত্য, ব্যক্তিত্ব ও স্টাইলের দারুণ সমন্বয় রয়েছে। কারিনা কাপুর ও করণ জোহরের জুটি আমার শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। “পু” আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তোমাদের পর্বটি দেখার অপেক্ষায় আছি।’ অনুষ্ঠানে সাইফ ও কারিনা ছোট ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খানের সঙ্গে বড় ভাই ইব্রাহিমের সম্পর্ক নিয়েও কথা বলেন। কারিনা জানান, দুই ছোট ছেলে ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তাকে অনুসরণ করে। তাদের সঙ্গে সময় কাটাতে ইব্রাহিমও আন্তরিকভাবে চেষ্টা করে। সাইফও ছোট ভাইদের প্রতি ইব্রাহিমের ভালোবাসার প্রশংসা করেন। তিনি জানান, ইব্রাহিম মাঝেমধ্যে তাদের ঘরে গিয়ে খোঁজখবর নেয়, নানা বিষয়ে কথা বলে এবং নিজের মতো করে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সারা ও ইব্রাহিমের ভিডিও বার্তায় সাইফ ও কারিনার প্রতি ভালোবাসা এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি উঠে এসেছে। সূত্র: বলিউড হাঙ্গামা

সূত্র: নতুন আরএসএস সোর্স