|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের চিকিৎসা ব্যয় নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
৩৮৪ পঠিত
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের চিকিৎসা ব্যয় নিয়ে দূতাবাসের সতর্কবার্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। ভিসার শর্তের অপব্যবহার করলে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকরা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়ে...
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। ভিসার শর্তের অপব্যবহার করলে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকরা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন। এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া আরেক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করেছিল দূতাবাস। সেখানে বলা হয়েছিল, ভিসার ক্ষেত্রে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গত ২৮ অক্টোবরের এক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় যোগ দেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন। ভিসার শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের বলেও বিবৃতিতে জানায় মার্কিন দূতাবাস।

সূত্র: নতুন আরএসএস সোর্স