|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ এএম
৩২৩ পঠিত
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দেন তারেক রহমান। তিনি শোভাযাত্রার সামনের সারিতে আছেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দেন তারেক রহমান। ছবিটি সংসদ ভবন এলাকা থেকে তোলঅ

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

বিএনপির কর্মসূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার এ কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। গত বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।

সূত্র: প্রথম আলো