পেরুর পাহাড়ে ঝুলন্ত হোটেল
গণমাধ্যম ডেক্স
পেরুর সেক্রেড ভ্যালির মাটি থেকে ৩৬৫ মিটার উঁচুতে খাড়া পাহাড়ের গায়ে ঝুলে আছে স্বচ্ছ কাচের তৈরি কয়েকটি ঘুমানোর ক্যাপসুল। চারপাশে আন্দিজ পর্বতমালার অপূর্ব দৃশ্য, মাথার ওপর তারাভরা আকাশ। তবে এমন মনোমুগ্ধকর পরিবেশে রাত কাটানোর আগে অতিথিদের পাড়ি দিতে হয় রীতিমতো ভয়ংকর এক পথ। হোটেলটিতে চেক-ইন করাই যেন বড় এক দুঃসাহসিক অভিযান।
পেরুর এই হোটেলের নাম ‘স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুইটস’। এখানে পৌঁছাতে অতিথিদের খাড়া পাথুরে পাহাড় বেয়ে উঠতে হয়। কোথাও সরু সিঁড়ি, কোথাও লোহার ধাপ, আবার কোথাও তারের তৈরি ঝুলন্ত সেতু পার হতে হয়। পুরো পথেই নিরাপত্তার জন্য বিশেষ বেল্ট ও ক্যারাবিনার ব্যবহার করতে হয়। পাহাড়ের গায়ে প্রায় ২০০ মিটার গভীর খাদ পেরিয়ে ২০ মিটার দীর্ঘ একটি সরু তারের সেতু পার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে।
বিবিসি ট্রাভেলের এক প্রতিবেদনে হোটেলটিতে রাত কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন এক পর্যটক। স্বামীর সঙ্গে সেখানে যেতে গিয়ে উচ্চতাভীতির কারণে শুরুতে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে গাইডের সহায়তায় ধীরে ধীরে পাহাড় বেয়ে ওপরে ওঠেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতায় পৌঁছাতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পথটি এতটাই কঠিন ছিল যে গন্তব্যে পৌঁছানোর পর তারা ক্লান্ত হয়ে পড়েন।
হোটেলের স্বচ্ছ দেয়ালের ক্যাপসুল থেকে দেখা যায় সেক্রেড ভ্যালি ও উরুবাম্বা নদীর দৃশ্য। সন্ধ্যায় অতিথিদের জন্য পরিবেশন করা হয় চার পদের পেরুভীয় খাবার। রাতের খাবারের পর আবার নিরাপত্তাবেল্ট পরে পাহাড় বেয়ে নিজেদের ঘুমানোর ক্যাপসুলে পৌঁছাতে হয়। প্রতিটি ক্যাপসুলে তিনটি বিছানা ও উপত্যকার দিকে ৬টি জানালা রয়েছে। তবে গোসলের ব্যবস্থা নেই। রয়েছে পরিবেশবান্ধব শুষ্ক শৌচাগার।
রাতের আকাশে মিল্কিওয়ে বা আকাশগঙ্গার দৃশ্য এখানকার অন্যতম আকর্ষণ। স্থানীয় গাইড জানান, ইনকা সভ্যতার মানুষের কাছে উরুবাম্বা নদীকে আকাশগঙ্গার পার্থিব প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করা হতো।
পরদিন সকালে নাশতার পর অতিথিদের জন্য অপেক্ষা করে আরও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড় থেকে নিচে নামতে ব্যবহার করতে হয় ছয়টি জিপলাইন। এগুলোর দৈর্ঘ্য ১৫০ থেকে ৭০০ মিটার পর্যন্ত। প্রায় এক ঘণ্টার মধ্যে জিপলাইনে চড়ে পাহাড়ের নিচে পৌঁছানো যায়।
প্রকৃতির কাছাকাছি থেকে ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে চান এমন পর্যটকদের জন্য স্কাইলজ নিঃসন্দেহে ব্যতিক্রমী গন্তব্য। তবে সেখানে রাত কাটাতে হলে শুধু ভ্রমণের আগ্রহ নয়, প্রয়োজন সাহস ও শারীরিক সক্ষমতাও।
সূত্র: বিবিসি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্রেফতার ছাত্রদলের ৩ নেতার ওপর আদালতে জুতা নিক্ষেপ
সারাবাংলা -
২
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
জাতীয় -
৩
বিএনপি সব বিপ্লবের সুবিধা নেয়, পরে আবার আ. লীগ হতে চায়: হাসনাত
জাতীয় -
৪
নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির, নতুন বিতর্ক
জাতীয় -
৫
আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত: নাহিদ ইসলাম
জাতীয় -
৬
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
জাতীয় -
৭
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
জাতীয় -
৮
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
সারাবাংলা -
৯
পেরুর পাহাড়ে ঝুলন্ত হোটেল
জাতীয় -
১০
কোনো ডিসেম্বরেই আপার দেশে ফেরার সুযোগ নেই, আসলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ
জাতীয় -
১১
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় -
১২
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়ে টাইগারদের লিড এনে দিলেন হৃদয়
জাতীয় -
১৩
প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
জাতীয় -
১৪
জয়ে শুরু হলেও ‘ক্ষুধা’ রয়ে গেছে বাংলাদেশের
জাতীয় -
১৫
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন