|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০৭ পিএম
৩২৭ পঠিত
প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ পেয়েছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা...

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ পেয়েছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন শংকর হাওলাদার। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তার।

তার কর্মতৎপরতায় ২০২৬ সালের জুলাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় ধারাবাহিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন তিনি।

শংকর হাওলাদারের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, একজন গ্রাম পুলিশ হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় তার অবদান অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

সূত্র: নতুন আরএসএস সোর্স