আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) গঠন করেছেন আবদুল আল-সাইয়েদ।
রাজনৈতিক অ্যাকশন কমিটি হলো এমন সংগঠন, যা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করে।
বউ সাজে পারশা, দেখুন ৯টি ছবি
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথিতে দেখা গেছে, আবদুল আল-সাইয়েদের পৃষ্ঠপোষকতায় ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধিত হয়েছে। এ ধরনের কমিটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচার কমিটি থেকে আলাদা।
আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ প্রিয় বা ভালোবাসার মানুষ। নির্বাচনী প্রচারের সময় শব্দটি প্রায়ই ব্যবহার করতেন আল-সাইয়েদ। ডেট্রয়েটে বিজয়ী ভাষণেও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্দেশে বলেন, ‘জেডি, হাবিবি, ভাগ্যের কী নির্মম পরিহাস। আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’
গত মঙ্গলবারের নির্বাচনের পর নতুন নির্বাচিত ডেমোক্র্যাটদের মধ্যে আরও কয়েকজন রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধন করেছেন। এফইসির নথি অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন অ্যারিজোনার নবনির্বাচিত কংগ্রেস সদস্য আমিশ শাহ, আইওয়ার নবনির্বাচিত সিনেটর জশ তুরেক এবং নর্থ ক্যারোলাইনার নবনির্বাচিত সিনেটর রয় কুপার।
রাজনৈতিক অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিকেরা সহকর্মীদের মধ্যে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে এ ধরনের রাজনৈতিক অ্যাকশন কমিটি ব্যবহার করেন। অন্য আইনপ্রণেতা, নিজ দল ও বিভিন্ন রাজনৈতিক কমিটিকে অনুদান দিয়ে তাঁরা দলীয় নেতৃত্ব কিংবা গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ পাওয়ার পথ শক্তিশালী করার চেষ্টা করেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এ ধরনের কমিটিগুলো প্রার্থীদের মোট ৭৯ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছিল। এর বেশির ভাগই পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থীরা। তবে এককভাবে সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল একটি ডেমোক্র্যাট পিএসি।
মিসরীয় অভিবাসী পরিবারের আবদুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তাঁর দেশপ্রেম ও আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁরা তাঁকে ‘জিহাদি’ বলেছিলেন এবং কোনো প্রমাণ ছাড়াই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর যোগসূত্র থাকার অভিযোগ তুলেছিলেন।
নির্বাচনের কয়েক দিন আগে আল-সাইয়েদ বলেছিলেন, করদাতাদের অর্থ বিদেশি সরকারগুলোর পেছনে ব্যয় না করে দেশের মানুষের জীবন বাঁচাতে খরচ করা উচিত। তাঁর ভাষায়, জাতিগত নিধন বা বর্ণবাদী ব্যবস্থা চালানো বিদেশি সরকারগুলোকে অর্থ দেওয়া বন্ধ করতে হবে।
আল-সাইয়েদ আরও বলেছিলেন, শুধু ট্রাম্পকে পরাজিত করলেই চলবে না। যে রাজনৈতিক ব্যবস্থা ট্রাম্পের মতো নেতাকে তৈরি করেছে, সেটিও বদলাতে হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিহত সেনাসদস্যের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বললেন ‘যেকোনো মূল্যে তাদের প্রতিহত করবো’
সারাবাংলা -
২
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষেই টাউনহলের তত্ত্বাবধায়ককে স্ত্রীর সামনে হত্যা
সারাবাংলা -
৩
ট্রাম্প-পুতিনের চুক্তির পরও রুশ ডিজেল কিনছেন না ব্যবসায়ীরা, কেন এই অনীহা?
আন্তর্জাতিক -
৪
বউ সাজে পারশা, দেখুন ৯টি ছবি
জাতীয় -
৫
৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি
জাতীয় -
৬
গ্রেফতার ছাত্রদলের ৩ নেতার ওপর আদালতে জুতা নিক্ষেপ
সারাবাংলা -
৭
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
জাতীয় -
৮
বিএনপি সব বিপ্লবের সুবিধা নেয়, পরে আবার আ. লীগ হতে চায়: হাসনাত
জাতীয় -
৯
নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির, নতুন বিতর্ক
জাতীয় -
১০
আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত: নাহিদ ইসলাম
জাতীয় -
১১
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
জাতীয় -
১২
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
জাতীয় -
১৩
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
সারাবাংলা -
১৪
পেরুর পাহাড়ে ঝুলন্ত হোটেল
জাতীয় -
১৫
কোনো ডিসেম্বরেই আপার দেশে ফেরার সুযোগ নেই, আসলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন