সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা
গণমাধ্যম ডেক্স
তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় আট ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেবেন।
তাদের মূল্যায়ন ও সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত অর্থায়নের জন্য নির্বাচিত হবেন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ৮ থেকে ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার সব উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী সমাজ গঠন এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনা। কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে আটটি জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম চলছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলার বাছাই পর্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।
এ কার্যক্রমে মূল্যায়ক হিসেবে অংশ নেবেন দেশের পরিচিত ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
এ ছাড়া থাকছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়নের পাশাপাশি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ দেবেন এসব অভিজ্ঞ ব্যবসায়ী ও উদ্যোক্তা। বাংলাদেশ ব্যাংকের আশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নীতিগত সহায়তা ও বিশেষ অর্থায়নের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, প্রথম পর্যায়ের আট জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদনের কার্যক্রম চলছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
তৃণমূলের উদ্যোক্তাদের নীতিগত সহায়তা এবং বিশেষ এ অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে এই কার্যক্রম দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক রূপান্তরে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
জাতীয় -
২
জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম
জাতীয় -
৩
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
সারাবাংলা -
৪
আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জাতীয় -
৫
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা
জাতীয় -
৬
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫
জাতীয় -
৭
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
জাতীয় -
৮
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
জাতীয় -
৯
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
জাতীয় -
১০
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১১
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
জাতীয় -
১২
একই দিনে দুই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
জাতীয় -
১৩
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
জাতীয় -
১৪
ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান
জাতীয় -
১৫
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন