সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
গণমাধ্যম ডেক্স
সাম্প্রতিক সময়ে এমন জনসমাগম দেখেনি মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানুষের ঢল নামে। সেই ভিড় ছড়িয়ে পড়ে খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত।

হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের ‘অপরাজেয়’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। আর নগরবাউল জেমসের ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় এই সংগীত আয়োজন।
কনসার্ট ঘিরে গতকাল শনিবার দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাড়তে থাকে মানুষের ভিড়। প্রিয় ব্যান্ডের গান শুনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য তরুণ-তরুণী। বেলা সাড়ে তিনটায় কনসার্ট শুরু হয়। ব্যান্ড মেকানিক্স ৪০ মিনিটের এক জমজমাট পরিবেশনায় মোট পাঁচটি গান পরিবেশন করে। ‘অপরাজেয়’ গান দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে তারা পরিবেশন করে ‘নিয়তি’। পাশাপাশি ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং তাদের প্রথম অ্যালবামের সুপারহিট গান ‘বিস্ময়’ গেয়ে দর্শকদের মাতায় ব্যান্ডটি।

মেকানিক্সের পর মঞ্চে ওঠে ব্যান্ড শিরোনামহীন। তারা পরিবেশন করে ‘পাখি’ গান। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’। এরপর ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’ ও ‘এই অবেলায়’, ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করা হয়। শিরোনামহীনের ‘এই অবেলায়’ সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।

শিরোনামহীনের পর মঞ্চে আসে আর্টসেল, ফিডব্যাক। ‘হারিয়ে তোমাকে’ দিয়ে শুরু হয় ওয়ারফেজের পরিবেশনা। একে একে তারা পরিবেশন করে ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। এরপর মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।

রাত ১০টায় মঞ্চে ওঠেন আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ শুরু হয় তাঁর পরিবেশনা। এরপর ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ পরিবেশন করেন। ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় কনসার্ট। গানের বিরতিতে শ্রোতাদের ভালোবাসা বিলিয়েছেন জেমস। বারবার বলেছেন ‘তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ’।
কনসার্টে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
সারাবাংলা -
২
আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জাতীয় -
৩
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা
জাতীয় -
৪
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫
জাতীয় -
৫
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
জাতীয় -
৬
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
জাতীয় -
৭
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
জাতীয় -
৮
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৯
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
জাতীয় -
১০
একই দিনে দুই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
জাতীয় -
১১
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
জাতীয় -
১২
ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান
জাতীয় -
১৩
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন
জাতীয় -
১৪
প্রধানমন্ত্রী প্রসঙ্গে রাষ্ট্রদূত আনসারী, ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’
জাতীয় -
১৫
নারায়ণগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন