|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৪০ বছরে প্রথমবার প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ম্যানইউ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:২২ এএম
৩০৮ পঠিত
৪০ বছরে প্রথমবার প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ম্যানইউ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নটিংহাম ফরেস্টের কাছে ম্যানচেস্টার সিটির ৩-১ গোলের হারের পর প্রিমিয়ার লিগ টেবিলের অবনমন অঞ্চলে (রেলিগেশন জোন) নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ৪০ বছরের মধ্যে মৌসুমের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো এমন লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়ল রেড ডেভিলরা। নটিংহামের এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি টানা তৃতীয় লি...
নটিংহাম ফরেস্টের কাছে ম্যানচেস্টার সিটির ৩-১ গোলের হারের পর প্রিমিয়ার লিগ টেবিলের অবনমন অঞ্চলে (রেলিগেশন জোন) নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ৪০ বছরের মধ্যে মৌসুমের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো এমন লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়ল রেড ডেভিলরা। নটিংহামের এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি টানা তৃতীয় লিগ পরাজয়ের স্বাদ পেল। অন্যদিকে, অন্তত নয়টি ম্যাচ খেলার পর ইউনাইটেড যে শীর্ষ লিগের রেলিগেশন জোনে দিন শেষ করল, তা ১৯৮৬ সালের নভেম্বরের পর এই প্রথম। সেবার ১৫ ম্যাচ শেষে ২১তম অবস্থানে ছিল ক্লাবটি। আজকের (রোববার) ম্যাচে যদি সান্ডারল্যান্ড চেলসিকে পরাজিত করে এবং ক্রিস্টাল প্যালেস সেলহার্স্ট পার্কে লিভারপুলের বিপক্ষে হার এড়ায়। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগেই প্রিমিয়ার লিগ টেবিলের একেবারে তলানিতে নেমে যাবে মাইকেল ক্যারিকের দল। গত ৩০ আগস্ট আইপসউইচ টাউনের বিপক্ষে ৫-২ গোলের হোম জয়ের পর থেকে লিগে আর কোনো জয় পায়নি ইউনাইটেড। আসছে ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাস্টন ভিলা। চলতি মৌসুমে ক্যারিক ও তার খেলোয়াড়েরা ইতোমধ্যেই ক্লাবটির ইতিহাসে প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছেন। যা গত ৪০ বছরের মধ্যে দলটির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। ১৯৮৬ সালের সেই বাজে শুরুর পর বরখাস্ত হয়েছিলেন তৎকালীন কোচ রন অ্যাটকিনসন, যার স্থলাভিষিক্ত হয়েছিলেন স্যার অ্যালিক্স ফার্গুসন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোচ হিসেবে ক্যারিকের ভবিষ্যৎ ভীষণ হুমকির মুখে পড়েছে। যদিও গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছিল ৪৫ বছর বয়সী এই কোচের জন্য, তবুও তার চাকরি নিয়ে শঙ্কা কাটেনি। ভিলার বিপক্ষে হার সাবেক এই ইউনাইটেড মিডফিল্ডারের জন্য অন্তিম পরিণতি ডেকে আনতে পারে। গত শুক্রবার ক্যারিক আশা প্রকাশ করে বলেন, রোমার বিপক্ষে দলটির কামব্যাক তাদের ভবিষ্যৎ পারফরম্যান্সে অনুপ্রেরণা জোগাবে। দলের বর্তমান মানসিকতা নিয়ে ক্যারিক বলেন, অবশ্যই এটি একটি ইতিবাচক প্রতিক্রিয়া। তবে এর মানে এই নয় যে আমরা অতিউৎসাহিত হয়ে পড়েছি। তিনি আরও বলেন, খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। দল হিসেবে আমরা কী করতে পারি, তা আমি জানি এবং আমরা সবাই জানি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকেও আপনারা তা দেখেছেন। অতীতেও আমরা এর প্রমাণ দিয়েছি। ক্যারিক বলেন, যদিও ইদানিং আমরা সেই পারফরম্যান্স নিয়মিত করতে পারছি না, তবে আমরা জানি সামর্থ্য আমাদের মধ্যেই রয়েছে। ছেলেরা দারুণ অনুশীলন করেছে। শুধু সান্ত্বনা দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না, পরিস্থিতি আসলেই তাই।

সূত্র: নতুন আরএসএস সোর্স