সাভারে পোশাক কারখানা খোলার পর ২০টিতে আবার ছুটি ঘোষণা
গণমাধ্যম ডেক্স
সাভারে পোশাক কারখানা খোলার পর আবার ২০টিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের অসন্তোষের পর আজ রোববার সকালে নির্ধারিত সময়ে কারখানায় হাজির হয়েছেন শ্রমিকেরা। সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজ চলছে। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় সেগুলোয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আরও কয়েকটি কারখানাও ছুটি দেয়।
এদিকে কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাভার ও আশুলিয়ায় কারখানাগুলোয় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পাশাপাশি আরও কয়েকটি কারখানাও ছুটি দিয়েছে। মোট ২০টি কারখানা ইতিমধ্যে ছুটি দিয়েছে। আরও চারটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আছেন। কিছু শ্রমিক সড়কে অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
ছুটির পর কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সাভারের শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, সব শ্রমিক কাজে ফিরেছেন। আগামী ১০ তারিখ পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই কারখানাগুলোকে বেতন পরিশোধ করতে হবে। দেরি হলে আবার আন্দোলনের সূচনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কারখানার মালিকদের সময়মতো বেতন পরিশোধের জন্য বলা হয়েছে।’
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যও দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ইউএনও।
বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা কাজ করছেন। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে থাকায় ছুটি দেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি আপাতত ভালো।
আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী
খায়রুল মামুন আরও বলেন, গত কয়েক দিন শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়েছিল দুষ্কৃতকারীরা। তারা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই সুযোগ তারা যাতে আর না নিতে পারে, সে জন্য ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধে এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। না হলে দুষ্কৃতকারীরা এটিকে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার করতে পারে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে
আন্তর্জাতিক -
২
নাইট ক্লাবে শুনতে হয়েছিল বাজে কথা, তিনিই এখন আলোচিত গায়িকা
জাতীয় -
৩
হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন
জাতীয় -
৪
আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী
জাতীয় -
৫
কমিটি শুধু ফেসবুকেই, অনুমোদনহীন বলছে আওয়ামী আইনজীবী পরিষদ
সারাবাংলা -
৬
ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জাতীয় -
৭
কক্সবাজারে বিএনপি কর্তৃক যুবলীগের ৩ কর্মীকে হত্যার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
জাতীয় -
৮
লিগ ওয়ানে জমে উঠেছে পিএসজি ও প্যারিস এফসির লড়াই
জাতীয় -
৯
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন -
১০
জেনেভায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজ বাংলাদেশের ‘অ্যানি’
জাতীয় -
১১
সমবায় আন্দোলন সফল করতে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে: রাষ্ট্রপতি
জাতীয় -
১২
সুনিধির দীপাবলি লুকে 'ড্রামা কম, আতশবাজি বেশি'
জাতীয় -
১৩
বাংলাদেশের অগ্রযাত্রার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক
জাতীয় -
১৪
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আট পরামর্শ দিলেন চিকিৎসকেরা, অন্তঃসত্ত্বারা কী করবেন
জাতীয় -
১৫
কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন