৪৫ বছর পর দেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা
গণমাধ্যম ডেক্স
দেড় বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন নিজের পরিবার থেকে। এরপর কেটে গেছে ৪৫ বছর। জীবনের দীর্ঘ সময় নেদারল্যান্ডসে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে কাটানোর পর এবার নিজের জন্মভূমি কক্সবাজারের চকরিয়ায় ফিরে এসেছেন সেলিনা গোমেজ। সঙ্গে আছে শৈশবের একটি ছবি ও পুরোনো পাসপোর্টের ফটোকপি। এসব স্মৃতি আঁকড়ে ধরে এখন মালুমঘাট, খুটাখালীসহ আশপাশের এলাকায় নিজের মা-বাবা ও স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তিনি।
১৯৮১ সালের ৭ জুলাই মাত্র দেড় বছর বয়সে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে নেদারল্যান্ডস পাড়ি জমান সেলিনা। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাটে জন্ম নেওয়া এই নারী ৪৫ বছর পর ফিরে এসেছেন নিজের শেকড়ের সন্ধানে।
গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ। এরপর থেকে চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন এলাকায় হাতে লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। তার কাছে থাকা শৈশবের ছবিটি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপিতে জন্মতারিখের পাশাপাশি জাতীয়তা বাংলাদেশি উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
ভাইরাল একটি ভিডিওতে সেলিনা গোমেজকে বলতে শোনা গেছে, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। আমি উনাদের খুবই মিস করছি। আমি তাদের মনে করতে পারছি না। তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ ও বাবার নাম বেনেডি গোমেজ। আমি নেদারল্যান্ডসে একা অনুভব করি। আশা করি, আমি মা-বাবাসহ আমার পরিবারকে খুঁজে পাব।’
নিজের শৈশবের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার জন্ম মালুমঘাটে। একজন মহিলা আমাকে মাত্র দেড় বছর বয়সে ঢাকায় নিয়ে যায়। সেখান থেকে আমাকে দত্তক নিয়ে একটি ডাচ পরিবার নেদারল্যান্ডস নিয়ে যায়। আমি তাদের কাছে আদর-যত্নেই বড় হয়েছি। কিন্তু আমার আসল পরিবার বাংলাদেশে। যাদের সঙ্গে আমি আবার একত্রিত হতে চাই।’
সেলিনার সঙ্গে ভ্রমণ সহকারী হিসেবে রয়েছেন রাসেল আলম। তিনি জানান, নেদারল্যান্ডস থেকে পরিবারের সন্ধানে এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন সেলিনা। এবারও তিনি আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে থাকবেন। এ সময় তারা একসঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে সেলিনার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করবেন।
সেলিনা গোমেজের পরিবারের সন্ধান কেউ পেলে অথবা তার পরিবারের কোনো সদস্যের কাছে বাংলাদেশে সেলিনার অবস্থানের খবর পৌঁছালে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে অথবা findfamily1402@gmail.com ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন রাসেল আলম।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বই-খাতা নিয়ে আবারও স্কুলে ফিরতে চায় জারা
জাতীয় -
২
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, ৬ বছর থেকে এনআইডির তথ্য
জাতীয় -
৩
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
আন্তর্জাতিক -
৪
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আন্তর্জাতিক -
৫
যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে
জাতীয় -
৬
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম
জাতীয় -
৭
বিশ্ব বিজ্ঞান একাডেমিতে বাংলাদেশের ৭ বিজ্ঞানীর স্বীকৃতি
জাতীয় -
৮
বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয় -
৯
সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার
জাতীয় -
১০
ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা
আন্তর্জাতিক -
১১
কাচের ঘরে রঙিন মাছের জগৎ
জাতীয় -
১২
আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্যাপন
জাতীয় -
১৩
ফ্যাসিবাদী আমলে সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
১৪
পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
জাতীয় -
১৫
১০ লাখ টাকা চাঁদা না দিলে হত্যা করে মরদেহ গুমের হুমকি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন