|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে হোটেলসহ ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম
৩৫৫ পঠিত
চট্টগ্রামে হোটেলসহ ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ নভেম্বর) এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্যতালিকা না রাখা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ন...

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্যতালিকা না রাখা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ফলমন্ডি এলাকায় মূল্যতালিকা না রাখায় আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টার প্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি ও তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সূত্র: কালবেলা