দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
গণমাধ্যম ডেক্স
ফুটবলে নতুন তারকার জন্ম হতে কখনো কখনো খুব বেশি সময় লাগে না। একটি গোলই বদলে দিতে পারে পরিচিতি। আর পরপর তিনটি গোল? সেটি তো আগমনী বার্তা দেওয়ার জন্য যথেষ্ট।
সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব উল্লাহর গল্পটা এখন তেমনই। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে এসে করলেন জোড়া গোল। তাঁর গোলেই নতুন করে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান।
গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাজিবের। সেই ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই তরুণ। আজ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও আলো ছড়ালেন তিনি। তাঁর জোড়া গোলেই জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল। আজকের জয়ে সেই সম্ভাবনা আবার তৈরি হয়েছে। তবে শেষ চারে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। ১১ নভেম্বর ভারত-মালদ্বীপ ম্যাচে মালদ্বীপ হারলেই সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান।

মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল আবদুল্লাহ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাজিব।
শুরুতেই দুই গোল খেয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে মালদ্বীপ। পাকিস্তানের আক্রমণে বারবার বিপদে পড়েছে তাদের রক্ষণ। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পাকিস্তানের জয় প্রায় নিশ্চিত করে দেন নাজিব।
প্রথমার্ধে প্রায় ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখেও প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি মালদ্বীপ। বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু গোলের দেখা পায়নি।
তিন দিন আগে ভারতের বিপক্ষে অবশ্য এতটা স্বস্তিতে ছিল না পাকিস্তান। ম্যাচের বেশির ভাগ সময় আধিপত্য ছিল ভারতের। তবে শেষ দিকে যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন নাজিব। অভিষেকের সেই গোল যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তরুণ ফরোয়ার্ডের।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্কার থেকে উঠে এসেছেন নাজিব। গত মার্চে জায়গা পেয়েছিলেন দেশটির অনূর্ধ্ব-২০ দলে। বয়সভিত্তিক ফুটবলের অভিজ্ঞতা নিয়েই এবার জায়গা করে নিয়েছেন সিনিয়র জাতীয় দলে। ক্লাব ফুটবলে খেলছেন খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে।
সাফে নিজের প্রথম ম্যাচ থেকেই গোলের সঙ্গে বন্ধুত্ব পেতেছেন নাজিব। তাঁর পা থেকে গোল আসছে, পাকিস্তানের স্বপ্নও বড় হচ্ছে। এখন দেখার বিষয়, এই তরুণের গোলের গল্প শেষ পর্যন্ত পাকিস্তানকে কত দূর নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫
জাতীয় -
২
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে
জাতীয় -
৩
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সারাবাংলা -
৪
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান
খেলাধুলা -
৫
জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি
জাতীয় -
৬
রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
জাতীয় -
৭
১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৮
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
জাতীয় -
৯
‘মিশন ডিডিএলজে’র আন্তর্জাতিক স্বীকৃতি, জিতল তিন পুরস্কার
জাতীয় -
১০
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
আন্তর্জাতিক -
১২
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
আন্তর্জাতিক -
১৩
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
জাতীয় -
১৪
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
জাতীয় -
১৫
দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন