এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা
গণমাধ্যম ডেক্স
গল্প ও চলচ্চিত্রের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাইবারসিকিউরিটি সেন্টার (এনএসইউ-সিএসসি) আয়োজন করেছে ‘সাইবারফ্রেমস গালা নাইট’। আয়োজিত এ উদ্যোগে তরুণ নির্মাতারা তাঁদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সমসাময়িক ডিজিটাল জগতের নানা চ্যালেঞ্জ, অনলাইন নিরাপত্তা ও সাইবার ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ কাশেম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক রাজেশ পালিত এবং নির্বাহী পরিচালক মিস জারজিনা টি. খলিল।
প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, অপতথ্য, ভুল তথ্য ও ব্যক্তিগত সম্মানহানির মতো ঘটনা সাইবার জগতে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে নারীদের জন্য অনলাইন পরিসর ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। নারীর ক্ষমতায়নের কথা বলার পাশাপাশি তাঁদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
বিশেষ অতিথি এম এ কাশেম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, উদ্ভাবনী চিন্তার চর্চা এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। একই সঙ্গে শ্রেণিকক্ষের বাইরেও সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্টুডিও বিগিনিংয়ের প্রতিষ্ঠাতা সারা আফরিন, লেখক, পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক কামার আহমাদ সাইমন এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশের পরিচালক (অপারেশনস) মো. হোসাইন বিন আমিন।
প্রতিযোগিতার সেরা ১০ দলের মধ্য থেকে তিনটি দলকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম স্টারডাস্ট’। প্রথম রানারআপ হয়েছে ‘টিম ফ্রাইডে’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ‘টিম পাসওয়ার্ড ১২৩’।
অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশন, সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত, দেশি-প্রবাসী বিভিন্ন মহলের প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা
জাতীয় -
২
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল
জাতীয় -
৩
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে
জাতীয় -
৪
বদলে যাচ্ছে বাংলাদেশের পোশাকের বাজার, কোথায় কেমন
অর্থনীতি -
৫
১৮ ভরি স্বর্ণালংকার ছিনতাই, ‘গরু জাহিদ’ ও রাব্বিসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
৬
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ, ১৮ দিন পর হার মানলেন মৃত্যুর কাছে
জাতীয় -
৭
১-১২তম নিবন্ধনধারীদের অবিলম্বে নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ
জাতীয় -
৮
শাড়িকাণ্ডের পর এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
জাতীয় -
৯
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: সামনে একাধিকবার মিলবে লম্বা ছুটি
জাতীয় -
১০
বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া
জাতীয় -
১১
ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল
জাতীয় -
১২
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: এমপি আজাদ
জাতীয় -
১৩
কালাইয়ে রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
জাতীয় -
১৪
নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত লক্ষ্মীপুরের বিজ্ঞান মেলা
জাতীয় -
১৫
দাওয়াত না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুটবলের ফাইনাল খেলা বন্ধের অভিযোগ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন