সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল
গণমাধ্যম ডেক্স
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। সড়কের পাশেই তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মাহবুবুর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন।
চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ জানায়, মাহবুবুর রহমান সাতকানিয়া থেকে মোটরসাইকেল নিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, গয়ালমারা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান মাথায়, বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাহবুবুর রহমানের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, তাঁর মামা দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। আগামী ডিসেম্বরে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল তাঁর। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করেন। তাঁর সঙ্গে সেখানে তাঁর দুই ছেলেও ব্যবসার সঙ্গে যুক্ত।
চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, লাশটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে আটক ১১৫৪
জাতীয় -
২
অর্ধেক ছাড়েও নেই দর্শক, ফাঁকা গ্যালারিতে ম্যাচ!
জাতীয় -
৩
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ -এর অফিসিয়াল পার্টনার স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ
জাতীয় -
৪
সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১
জাতীয় -
৫
সিরিয়ার সাথে কুলিয়ে উঠতে পারল না বাংলাদেশ
জাতীয় -
৬
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়া নিয়ে উত্তেজনা
জাতীয় -
৭
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ?
জাতীয় -
৮
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং
আন্তর্জাতিক -
৯
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক -
১০
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার বার্তা
জাতীয় -
১১
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল
জাতীয় -
১২
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে
জাতীয় -
১৩
বদলে যাচ্ছে বাংলাদেশের পোশাকের বাজার, কোথায় কেমন
অর্থনীতি -
১৪
১৮ ভরি স্বর্ণালংকার ছিনতাই, ‘গরু জাহিদ’ ও রাব্বিসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
১৫
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ, ১৮ দিন পর হার মানলেন মৃত্যুর কাছে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন