|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাতের খাবারের পরও ক্ষুধা, জেনে নিন কারণ ও করণীয়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ পিএম
৩৬১ পঠিত
রাতের খাবারের পরও ক্ষুধা, জেনে নিন কারণ ও করণীয়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাতের খাবার খেয়ে পেট ভরে গেছে। কিন্তু আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরই আবার রান্নাঘরের দিকে ছুটছেন, খুঁজছেন বিস্কুট, চিপস কিংবা মিষ্টিজাতীয় খাবার। অনেকের কাছেই বিষয়টি পরিচিত। গবেষণা বলছে, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রতিরাতে রাতের খাবারের পর হালকা কিছু খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার আরও বেশি—প্রতি...
রাতের খাবার খেয়ে পেট ভরে গেছে। কিন্তু আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরই আবার রান্নাঘরের দিকে ছুটছেন, খুঁজছেন বিস্কুট, চিপস কিংবা মিষ্টিজাতীয় খাবার। অনেকের কাছেই বিষয়টি পরিচিত। গবেষণা বলছে, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রতিরাতে রাতের খাবারের পর হালকা কিছু খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার আরও বেশি—প্রতি পাঁচজনে চারজনই এ অভ্যাসে অভ্যস্ত। পুষ্টিবিদদের মতে, রাতে অতিরিক্ত খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে। ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে যত বেশি খাবার খাওয়া হয়, ওজন বাড়ার আশঙ্কাও তত বেশি হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। সন্ধ্যায় ক্ষুধা বাড়ে কেন গবেষণা বলছে, দিনের অন্য সময়ের তুলনায় সন্ধ্যায় স্বাভাবিকভাবেই ক্ষুধা বেশি অনুভূত হতে পারে। বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস বেটসের মতে, এর একটি কারণ হলো ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন ঘ্রেলিনের মাত্রা দিনের শেষভাগে সাধারণত বেশি থাকে। এ ছাড়া রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ ও পুষ্টি না থাকলেও কিছুক্ষণ পর ক্ষুধা ফিরে আসতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে ক্ষুধা লাগার আশঙ্কাও অতিরিক্ত খাওয়ার কারণ হয়। অভ্যাসও বড় ভূমিকা রাখে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজান হিগস বলেন, কেউ নিয়মিত টেলিভিশন দেখতে দেখতে খাবার খেলে টিভি চালু করলেই তার মধ্যে খাবারের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। মিষ্টি খাবারের প্রতি টান বেশি কেন সন্ধ্যার দিকে শুধু ক্ষুধাই বাড়ে না, বরং বেশি ক্যালরি, চিনি ও চর্বিযুক্ত খাবারের প্রতিও আকর্ষণ বাড়তে পারে। লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টিন বিউলিউর মতে, মস্তিষ্কের পুরস্কার-সংক্রান্ত ব্যবস্থা এ ক্ষেত্রে ভূমিকা রাখে। ফলে পেট ভরা থাকলেও মিষ্টি বা চর্বিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে। ঘুমের ওপর প্রভাব রাতে বেশি খাবার খেলে হজমে সমস্যা হতে পারে এবং ঘুমের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হতে পারে। তবে ঘুমানোর আগে হালকা খাবার খাওয়ার প্রভাব নিয়ে গবেষণার ফল এখনো স্পষ্ট নয়। কিছু গবেষণায় পরিশোধিত শর্করা ও অতিরিক্ত চিনিযুক্ত খাবারের সঙ্গে খারাপ ঘুমের সম্পর্ক পাওয়া গেছে। আবার ঘুমের ঘাটতিও ক্ষুধা এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে। যেভাবে নিয়ন্ত্রণ করবেন বিশেষজ্ঞদের পরামর্শ, রাতে খাওয়ার ইচ্ছার কারণ আগে বুঝতে হবে। সত্যিই ক্ষুধা লাগলে দিনের আগের খাবারে প্রোটিন ও আঁশের পরিমাণ বাড়ানো যেতে পারে। আর অভ্যাসের কারণে খাওয়ার প্রবণতা থাকলে রুটিন বদলানো এবং আগে থেকেই স্বাস্থ্যকর নাশতা ঠিক করে রাখা সহায়ক হতে পারে। ফল, দই ও বাদাম ঘরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টেলিভিশন দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যাসও এড়িয়ে চলতে হবে। তবে পছন্দের খাবার একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে মাঝেমধ্যে খাওয়া যেতে পারে। মূল লক্ষ্য হলো, হাতের কাছে স্বাস্থ্যকর খাবার রাখার অভ্যাস গড়ে তোলা। সূত্র: বিবিসি

সূত্র: নতুন আরএসএস সোর্স