পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
গণমাধ্যম ডেক্স
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ট্রাইব্যুনাল থেকে আরও এক বিচারপতি পদত্যাগ করেছেন। এ নিয়ে এসআইআর ট্রাইব্যুনাল থেকে মোট চারজন বিচারপতি পদত্যাগ করলেন।
সর্বশেষ পদত্যাগ করা বিচারপতির নাম বিশ্বজিৎ বসু। তিনি কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গে ভোটারদের অভিযোগ নিষ্পত্তির জন্য এমন ১৯টি এসআইআর ট্রাইব্যুনাল রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, এই প্রক্রিয়ায় অন্তত ৩০ লাখ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় একই প্রক্রিয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
মুর্শিদাবাদে আপিল নিষ্পত্তি থমকে
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়কে মুর্শিদাবাদ জেলার আপিল মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জেলা থেকে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
দৈনিক প্রায় ২২ কিলোমিটার যাতায়াতের ঝক্কি এবং বিপুল মামলার চাপের কথা উল্লেখ করে আগেই পদত্যাগ করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁর ধারণা ছিল, এটি দুই থেকে তিন মাসের একটি সাময়িক ব্যবস্থা হবে। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তিনি দায়িত্ব ছাড়েন। অপর দুই বিচারপতিও ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন।
পরপর দুজন বিচারপতির পদত্যাগে মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে বাদ পড়াদের আপিল নিষ্পত্তির কাজ পুরোপুরি থমকে গেছে। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গত মার্চে নির্বাচন কমিশন ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করে। বর্তমানে বাদ পড়া প্রায় ২২ লাখ ভোটারের আপিল শুনানি চলছে। তবে একের পর এক বিচারপতির পদত্যাগে এই লাখ লাখ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লাখ লাখ মামলার নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন বলে আগেই সতর্ক করেছিলেন বিচারপতি বসু। তিনি ট্রাইব্যুনালগুলোর পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছিলেন। দীর্ঘ ও ক্লান্তিকর যাতায়াত, কমিশনের পোর্টালে প্রযুক্তিগত ত্রুটিসহ নানা জটিলতায় ট্রাইব্যুনালগুলোতে মামলার জট দিন দিন মারাত্মক রূপ নিচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
জাতীয় -
২
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা
জাতীয় -
৩
সন্ত্রাস দমনে ব্যর্থ হলে মাঠে নামব: হুইপ বকুল
জাতীয় -
৪
দীপাবলিতে মহাশ্মশানে সমবেত সনাতন ধর্মাবলম্বীরা
জাতীয় -
৫
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সারাবাংলা -
৬
বাবা-দাদার নামে কোথায় কত জমি, জানুন ঘরে বসেই
জাতীয় -
৭
মুসলিম অভিবাসীদের মধ্যে ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের
জাতীয় -
৮
চট্টগ্রামে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট
জাতীয় -
৯
৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড
জাতীয় -
১০
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
জাতীয় -
১১
ব্যালন ডি’অর নিয়ে এবার ফরাসি কিংবদন্তির বিস্ফোরক মন্তব্য
জাতীয় -
১২
ভারতের দীপাবলি মাটি করে চিরকুটে কী বার্তা দিলেন পাকিস্তানের জয়ের নায়ক?
জাতীয় -
১৩
ক্যান্সার হয়েছে মেয়েদের কোচ পিটার বাটলারের
জাতীয় -
১৪
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
খেলাধুলা -
১৫
হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন