মুসলিম অভিবাসীদের মধ্যে ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের
গণমাধ্যম ডেক্স
জার্মানির মুসলিম অভিবাসীদেরকেও দেশটিতে হওয়া হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায়দায়িত্ব স্বীকার করতে হবে। এই দায়িত্ব যাঁরা স্বীকার করবেন না, তাঁদের জার্মানি ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
জার্মানির রাজধানী বার্লিনে গত শুক্রবার ইহুদি ক্রীড়াবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মের্ৎস এ কথা বলেন। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) সূত্রে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং। বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইহুদিদের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি ‘ইহুদি অলিম্পিক’ নামেও পরিচিত।
অনুষ্ঠানে একজন বাস্কেটবল প্রশিক্ষক মের্ৎসকে বলেন, তাঁর দলের ইহুদি ক্রীড়াবিদেরা জার্মানির রাস্তায় ডেভিডের তারকা চিহ্নসংবলিত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে বের হতে ভয় পান। কারণ, এ কারণে তাঁদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এর জবাবে মের্ৎস জার্মানির সাবেক রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ১৯৮৫ সালে দেশটির সংসদে দেওয়া একটি ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই ভাষণে নাৎসি বাহিনীর অপরাধ এবং লাখ লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যার দায় ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন ভাইৎসেকার।
১৯৮৫ সালের ৮ মে দেওয়া ওই ভাষণে ভাইৎসেকার বলেছিলেন, ‘অতীতে যা ঘটেছিল, তার জন্য তরুণেরা দায়ী নয়; কিন্তু ইতিহাসে সেই ঘটনার পরিণতি কী হবে, তার জন্য তারা দায়ী।’
মের্ৎস বলেন, ভাইৎসেকারের এই কথাগুলো তাঁর কাছে পাথরে খোদাই করা সত্যের মতো অটল। এই দায়িত্ব জার্মানির সমগ্র সমাজের জন্য প্রযোজ্য। বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামি দেশগুলো থেকে যাঁরা জার্মানিতে আসেন, তাঁদের ক্ষেত্রেও আমাদের দেশের এই ঐতিহাসিক দায়িত্ব ঠিক একইভাবে প্রযোজ্য। আর কেউ যদি এই দায়িত্ব মেনে না চলেন, তাহলে তাঁকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।’
মুসলিম অভিবাসীদের একাংশের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রসঙ্গেই মের্ৎস এ মন্তব্য করেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
জাতীয় -
২
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা
জাতীয় -
৩
সন্ত্রাস দমনে ব্যর্থ হলে মাঠে নামব: হুইপ বকুল
জাতীয় -
৪
দীপাবলিতে মহাশ্মশানে সমবেত সনাতন ধর্মাবলম্বীরা
জাতীয় -
৫
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সারাবাংলা -
৬
বাবা-দাদার নামে কোথায় কত জমি, জানুন ঘরে বসেই
জাতীয় -
৭
মুসলিম অভিবাসীদের মধ্যে ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের
জাতীয় -
৮
চট্টগ্রামে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট
জাতীয় -
৯
৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড
জাতীয় -
১০
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
জাতীয় -
১১
ব্যালন ডি’অর নিয়ে এবার ফরাসি কিংবদন্তির বিস্ফোরক মন্তব্য
জাতীয় -
১২
ভারতের দীপাবলি মাটি করে চিরকুটে কী বার্তা দিলেন পাকিস্তানের জয়ের নায়ক?
জাতীয় -
১৩
ক্যান্সার হয়েছে মেয়েদের কোচ পিটার বাটলারের
জাতীয় -
১৪
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
খেলাধুলা -
১৫
হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন