গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
গণমাধ্যম ডেক্স
যশোর ও খুলনার পাঁচটি উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের বাসিন্দারা কয়েক দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার সংকটে ভুগছেন। নদ–নদীর নাব্যতা হারানো এবং অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণই এ দুর্ভোগের মূল কারণ। এ প্রেক্ষাপটে যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশে গাছ কাটার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। কেননা, ৩৩ বছর বয়সী এতগুলো গাছ কাটা পড়লে পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।
প্রথম আলোর খবর জানাচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার ৫টি সড়কের পাশের ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা অংশের ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগ অনুমোদন দিয়ে দিয়েছে। বাকি ৭৭৯টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদনের প্রক্রিয়া চলছে। আর নওয়াপাড়া পৌরসভা অংশের ওই ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে।
কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১৯৯৩ সালে সড়কের পাশে গাছগুলো রোপণ করা হয়েছিল। ২০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালে। বর্তমানে গাছগুলোর বয়স ৩০ বছরের বেশি। এসব গাছ বিক্রির টাকা থেকে সামাজিক বনায়ন প্রকল্পের নারী সদস্যদের পাওনা বুঝিয়ে দিতে এখন গাছগুলো কাটার তোড়জোড় চলছে।
বন বিভাগ শর্ত সাপেক্ষে পৌরসভা এলাকার ২৭৫টি গাছ কাটার অনুমতি দিয়েছে। শর্ত অনুযায়ী, একটি গাছ কাটলে তিনটি নতুন গাছ লাগাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনটি নতুন চারা রোপণ করলেই কি তিন দশকের বেশি সময় ধরে বেড়ে ওঠা একটি পূর্ণবয়স্ক গাছের পরিবেশগত অবদান পূরণ হবে?
ভবদহ বাংলাদেশের অন্যতম প্রতিবেশগত সংবেদনশীল অঞ্চল। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে এই অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করে আসছেন। ফলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যেটা সেখানকার বাসিন্দাদের নতুন করে ঝুঁকির মুখে ফেলে। কেননা, এসব গাছ বর্ষা মৌসুমে পানির চাপ থেকে সড়ক রক্ষা করে। গাছগুলো কাটা হলে পানির তোড়ে সড়ক ভেঙে যেতে পারে।
এ ক্ষেত্রে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাছ না কাটার অবস্থানটা আশাব্যঞ্জক। বন বিভাগের অনুমোদন থাকলেও স্থানীয় প্রশাসনের এই পরিবেশবান্ধব অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে ডিপির নির্বাহী পরিচালকের বক্তব্যও বিবেচনায় নিতে হবে। সামাজিক বনায়ন প্রকল্পের নারী সদস্যরা দীর্ঘদিন গাছগুলোর পরিচর্যা করেছেন। চুক্তি অনুযায়ী গাছ বিক্রির অর্থের ৬০ শতাংশ তাঁদের প্রাপ্য। তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করাও জরুরি।
আমরা মনে করি, ভবদহের গাছগুলো না কেটে সংরক্ষণ করা জরুরি। সরকারের উচিত গাছগুলো বাঁচিয়ে রেখেই সামাজিক সুরক্ষা খাত থেকে সুফলভোগী নারীদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
লাইফস্টাইল -
২
‘রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি
সারাবাংলা -
৩
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
খেলাধুলা -
৪
ঢাকায় হামজা চৌধুরী
খেলাধুলা -
৫
৫৫ হাজার টাকা বেতনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
জাতীয় -
৬
‘জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন’
জাতীয় -
৭
ট্রাম্পের চোখে নেতানিয়াহু ও আইজেনকোটের নীতিতে ‘অনেক মিল’
আন্তর্জাতিক -
৮
সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন...
জাতীয় -
৯
দিনে চার মণ দুধের চা বিক্রি, ফেসবুক-টিকটকে লাখো অনুসারী, আয়করও দেন সাইদুর
জাতীয় -
১০
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
জাতীয় -
১১
৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় -
১২
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
জাতীয় -
১৩
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
জাতীয় -
১৪
শত ব্যস্ততার মাঝে একটু স্বস্তি: আজ ‘ঝামেলার শেষ নেই দিবস’
জাতীয় -
১৫
কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন