সর্বদা লাফিং ক্লাব
গণমাধ্যম ডেক্স
আমার সেন্স অব হিউমারটা বড্ড খারাপ।
রসিকতা করতেও পারি না, কেউ রসিকতা করলে ধরতেও পারি না।
আমার চেহারায় একজন নিষ্ঠুর কাঠখোট্টা মানুষের ছাপ স্পষ্ট।
বিছানার সামনে আয়না থাকায় ঘুম থেকে ওঠার পর প্রায়ই আঁতকে উঠি।
ঘাম দিতে থাকে।
আমিও মনে হয় আমাকে ভয় পাই।
এলাকায় একটা সংগঠন আছে, ‘সর্বদা লাফিং ক্লাব’—
কেবল সুস্থ থাকার জন্য কিছু মানুষ এক মিনিট যাবৎ ঠা ঠা করে হাসেন।
বোধ করি সে সময়ে জগৎটাকে বড়ই নীরস লাগে।
মানুষগুলোর কষ্ট হয়।
দম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়।
মাঝে মাঝে মুখে মশা ঢুকে পড়তে চায়—
তবু তাঁরা হাসেন।
দূর থেকে প্রায় প্রতিদিন ব্যাপারটা দেখে যারপরনাই বিরক্ত হই।
এক মিনিটে দাঁত ব্রাশ করা যায়।
এক জোড়া মোজা পরা যায়।
ভুল করে বাসার চাবি ফেলে পাঁচ-ছয় সিঁড়ি নেমে গেলেও আবার ফিরে এসে চাবি নিয়ে রাস্তা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়—
অনেকে বলে, আমার দাঁত নেই। হাসলে শুধু দাঁতের মাড়ি দেখা যাবে বলে আমি কখনো স্বতঃস্ফূর্তভাবে হাসি না। কেউ কেউ বলে, উনি আসলে গুরুগম্ভীর মানুষ। কোনোটাই সত্য নয়।
এক মিনিট জোর করে হাসার কী আছে!
জোর করে হাসি, আর জোর করে ফাঁসি—দুটো কি সমতুল্য নয়?
সমস্যা হচ্ছে, আমি ‘সর্বদা লাফিং ক্লাব’–এর আজীবন সদস্য।
কী করে হলাম, জানা নেই।
আদমশুমারি লিস্ট দেখে এলাকার সবাইকে সদস্য করা হয়েছে হয়তো।
তাই নিয়ম করে আমিও সবার সাথে হাসতে শিখছি।
না করার উপায় নেই।
কারণ এর প্রতিষ্ঠাতা আমাদের বাড়িওয়ালা।
আমার জন্য বিষয়টা ক্লাসের মতো।
সেদিন আমার ভাগনির স্কুলের অনুষ্ঠানে গিয়েছি।
ভাগনি নাকি পারফর্ম করবে।
আমার জন্য সারপ্রাইজ।
ভাগনি স্টেজে উঠে সরাসরি আমার দিকে তাকিয়ে আবৃত্তি করতে শুরু করল, ‘রামগরুড়ের ছানা...’
আজকাল বাচ্চারা অনেক মেধাবী।
আমি হাসতে চেষ্টা করি।
মানুষ হাসি চাপতে গেলে অদ্ভুত রকম ‘ঘোঁত’ ধরনের আওয়াজ হয়।
আমি হাসতে চাইলে হয়।
অনেকে বলে, আমার দাঁত নেই।
হাসলে শুধু দাঁতের মাড়ি দেখা যাবে বলে আমি কখনো স্বতঃস্ফূর্তভাবে হাসি না।
কেউ কেউ বলে, উনি আসলে গুরুগম্ভীর মানুষ।
কোনোটাই সত্য নয়।
আমি আমার শেখা হাসিগুলো জমিয়ে রাখি।
তরুণেরা কোথায় খবর পড়েন
সময় এলে,
আকাশ-বাতাস কাঁপিয়ে হাসি।
হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে আসে, মুখ ব্যথা করে, নিশ্বাস নিতে কষ্ট হয়—
তবু হাসি—
‘সর্বদা লাফিং ক্লাব’–এর মতো জোর করে যাতে হাসতে না হয়—
তাই পাঠকের পক্ষ হতে আমি নিজেই হেসে দিই।
কিছু লাইন দাগিয়ে রাখি,
উচ্চ স্বরে হাসিগুলো লাল কালি দিয়ে।
মিষ্টি হাসিরগুলো নীল কালি।
সাদা পৃষ্ঠায় সাদা কালি দিয়ে লেখা লাইনগুলো সবচাইতে বেশি হাসির।
হি হি হি
কী নিদারুণ রম্য লিখি আমি!
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
সারাবাংলা -
২
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
খেলাধুলা -
৩
মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জাতীয় -
৪
এইচএসসির ১০ লাখ ৮৭ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
জাতীয় -
৫
৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় -
৬
জলাশয়জুড়ে ফুলের চাদর, সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানা
জাতীয় -
৭
জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার
জাতীয় -
৮
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
আন্তর্জাতিক -
৯
সর্বদা লাফিং ক্লাব
জাতীয় -
১০
স্বপ্ন ভেঙে গেলে কী করবেন? জাপানের ‘কিন্তসুগি’ যা শেখায়
জাতীয় -
১১
তরুণেরা কোথায় খবর পড়েন
জাতীয় -
১২
মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ
জাতীয় -
১৩
রহস্যে ঘেরা ক্যাম্পাস নিয়ে ৫ উপন্যাস
জাতীয় -
১৪
বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ
জাতীয় -
১৫
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন