এইচএসসির ১০ লাখ ৮৭ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
গণমাধ্যম ডেক্স
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ পরীক্ষার্থী ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।
ঢাকা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি বিষয়ে। বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন এসেছে। আইসিটি বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। বোর্ডটির বিষয়ভিত্তিক তালিকায় এই তিন পত্রে আবেদনকারীদের আগ্রহ সবচেয়ে বেশি।
ইংরেজি ও আইসিটিতে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার বিষয়ে বোর্ড চেয়ারম্যান জানান, গত দুই বছর ধরে পরীক্ষার আয়োজন থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।
পাশাপাশি শিক্ষক স্বল্পতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম বেশি কঠিন মনে হতে পারে।
ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলার দুই পত্রেই ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নের প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন এসেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানের দুই পত্রে ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা হয়েছে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় আবেদন পড়েছে ২ হাজার ৩৩১টি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফলে ১১টি বোর্ডে গড় উত্তীর্ণের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
আবেদনকারীদের অপেক্ষার অবসান ঘটবে আগামী ২৩ নভেম্বর। ওই দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল
জাতীয় -
২
অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র
জাতীয় -
৩
সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট
জাতীয় -
৪
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)
জাতীয় -
৫
যৌনকর্মী থেকে ‘আশিকি ২’-এর লেখক, সিনেমাকেও হার মানায় তাঁর গল্প
জাতীয় -
৬
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
সারাবাংলা -
৭
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
খেলাধুলা -
৮
মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জাতীয় -
৯
এইচএসসির ১০ লাখ ৮৭ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
জাতীয় -
১০
৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় -
১১
জলাশয়জুড়ে ফুলের চাদর, সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানা
জাতীয় -
১২
জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার
জাতীয় -
১৩
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
আন্তর্জাতিক -
১৪
সর্বদা লাফিং ক্লাব
জাতীয় -
১৫
স্বপ্ন ভেঙে গেলে কী করবেন? জাপানের ‘কিন্তসুগি’ যা শেখায়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন