|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ এএম
৪৩৭ পঠিত
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

রাধিকামোহন মৈত্রের জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের তৃতীয় কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।
সাক্ষাৎকার নিয়েছেন খান মো. রবিউল আলম

পণ্ডিত রাধিকামোহন মৈত্রের যন্ত্রসংগীতে অবদান সম্পর্কে জানতে চাচ্ছি।

সোমজিৎ দাশগুপ্ত: ভারতবর্ষে যত ধরনের সরোদ, সেতার, সুরশৃঙ্গার, সুরবাহার, ধ্রুপদ-রবাব, বীণ ও সুররবাব ছিল, রাধিকামোহন মৈত্র সব বাজাতে পারতেন। এ ছাড়া উনার সৃষ্টি করা তিনটি যন্ত্র বাজাতেন। রাধিকামোহন ১৯৪৩ সালে মোহনবীণা নামে নতুন একধরনের যন্ত্র আবিষ্কার করেন। ১৯৪৮ সালে মোহনবীণার করেন বিশিষ্ট শিল্পী, সংগীতবোদ্ধা ও পণ্ডিত ঠাকুর জয়দেব সিং।

সুরবাহার ও সেতারের মধ্যে উনি একটা যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করলেন, যেটা সুরশৃঙ্গার আর সুরবাহারের মাঝামাঝি হবে। সেটা উনি করলেন ওই সুরবাহারের তবলি খুলে চামড়ার ছাউনি দিয়ে, বাকিটা দেখতে সুরবাহারের মতো। তারের একটু–আধটু গেজ পরিবর্তন করে এ যন্ত্রের নাম করা হলো দিলবাহার। ১৯৫৬ সালে তিনি যন্ত্রটি প্রথম বাজালেন। দিলবাহার উনি শিক্ষা দিয়েছিলেন উনার দুজন সিনিয়র ছাত্র অরুণ চট্টপাধ্যায় ও রবি সেনকে। অরুণ চট্টোপাধ্যায় পাটনা রেডিওতে রাধিকামোহন মৈত্রের সঙ্গে যুগলবন্দী বাজিয়েছিলেন। অরুণ চট্টোপাধ্যায় দিলবাহার আর রাধিকামোহন সুরবাহারে ছিলেন। আবার রাধিকামোহন সেতার আর অরুণ চট্টোপাধ্যায় দিলবাহারে যুগলবন্দী বাজিয়েছিলেন। এভাবে পরম্পরা চলছিল। রবি সেন গত হওয়ার পর দিলবাহার এখন আর সেভাবে বাজানো হয় না। হালে আমাদের ছাত্ররা বাজাছেন। আমরা পরম্পরায় আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি।

রাধিকামোহন মৈত্র ১৯৬২ সালে উপহার দিলেন নবদীপা নামে আরেকটি যন্ত্র, যা ১৯৬৭ সাল পর্যন্ত অনেক রদবদল হলো। ১৯৭৩-৭৪ সালে এসেও কিছুটা পরিবর্তন করা হয়েছিল। নবদীপায় কাঠের তবলি আর খুব হালকা একটা স্টিলের ব্রিজ রয়েছে। এটি ছোট সুরশৃঙ্গার ধাঁচের যন্ত্র। এর তরফের তারগুলো খুব ইউনিক ধাঁচের। তরফের তারগুলো লাগানো হয়েছে এসরাজের মতো করে। যাতে ইচ্ছা করলে ছড় দিয়ে বাজানো যায়। রাধিকামোহন ছড়ের যন্ত্র বাজাতে পারতেন। পণ্ডিত রাধিকামোহন যন্ত্রের সৃজন শুধু নয়, তার সংরক্ষণও করতেন। ভারতীয় ধ্রুপদি সংগীত ঘরানাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন তাঁর সৃষ্টির মধ্যে।

রাধিকামোহন মৈত্র ১৯৬২ সালে উপহার দিলেন নবদীপা নামে আরেকটি যন্ত্র, যা ১৯৬৭ সাল পর্যন্ত অনেক রদবদল হলো। ১৯৭৩-৭৪ সালে এসেও কিছুটা পরিবর্তন করা হয়েছিল। নবদীপায় কাঠের তবলি আর খুব হালকা একটা স্টিলের ব্রিজ রয়েছে। এটি ছোট সুরশৃঙ্গার ধাঁচের যন্ত্র। এর তরফের তারগুলো খুব ইউনিক ধাঁচের। তরফের তারগুলো লাগানো হয়েছে এসরাজের মতো করে। যাতে ইচ্ছা করলে ছড় দিয়ে বাজানো যায়।

তাঁর এ ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কারের পটভূমি কী ছিল?

সোমজিৎ: ১৯৪৩ সাল নাগাদ ধ্রুবতারা যোশী সাদিক আলী খাঁর বীণ আর রাধিকামোহন মৈত্রের সুরশৃঙ্গার নিয়ে দু–তিনটি যুগলবন্দী অনুষ্ঠান করেছিলেন। যুগলবন্দীর পর রাধিকামোহন মৈত্রের মনে হলো, বিলম্বিত থেকে দ্রুত ও মধ্যলয় মিলিয়ে সরোদ দ্রুতগতিতে চলে যাচ্ছে। আর সুরশৃঙ্গারে রয়েছে গুরুগম্ভীর একটা ধ্রুপদি জায়গা। এর মধ্যে একটা যন্ত্রেন প্রয়োজনীয়তা অনুভূত হয়। সুরশৃঙ্গার হলো পাটাসাওয়ারি বা ফ্ল্যাট ব্রিজযুক্ত তারযন্ত্র তাতে জোয়ারি চলে আর সরোদ হলো খাড়া ব্রিজের যন্ত্র। এ দুটি যন্ত্রের কম্বিনেশন নিয়ে তিনি ভাবতে লাগলেন। দুটি যন্ত্রের সব গুণ সমন্বয় করে তিনি মোহনবীণা তৈরি করলেন। সেখানে মাপটি হলো সরোদের মতো, কিন্তু তারের গেজগুলো একটু একটু করে আলাদা করা। আর দুটি ফ্ল্যাট ব্রিজ দেওয়া হলো, সুরবাহারের ধাঁচে কিন্তু তার মতো নয়। যন্ত্রটি স্বতন্ত্র চেহারা নিয়ে দাঁড়িয়ে গেল। আর সরোদে যে চামড়ার টপ বা ছাউনি থাকে, তার জায়গায় কাঠের তবলি লাগানো হলো। যাতে বীণার তার কিছুটা উঁচুতে থাকে এবং তা স্পর্শ করলে বা টোকা দিলে বড় রেজোনেন্স তৈরি হয়। এরপর তা প্লেটে ছোঁবে। এই যন্ত্র অসাধারণ বীণার আওয়াজ দিত। যন্ত্রটি ঘরোয়া অবস্থায় উত্তর ভারতীয় বীণার সঙ্গে বেজেছে; কিন্তু সে রকম রেকর্ডিং হয়নি। উনি মোহনবীণা বাজাচ্ছেন একটা সলো যন্ত্র হিসেবে, সরোদের মতো। তিনি মোহনবীণা অনেক বাজিয়েছেন। উনার শিষ্যরাও বাজিয়েছেন। আমিও বাজাই।

মোহনবীণা

রাধিকামোহনের শিষ্যদের মধ্যে কারা কারা মোহনবীণার চর্চা ধরে রেখেছেন বা রেখেছিলেন?

সোমজিৎ: রাধিকামোহন মৈত্রের শিষ্যদের মধ্যে নৃসিংহ মুখোপাধ্যায়, হরিবল্লব দাশ, সন্ধ্যা ঘোষ, জন বার্লো আর তারপর আমি সোমজিৎ দাশগুপ্ত। এরপর আমার কিছু গুরুভাই, যেমন জয়দীপ ঘোষ, বড় গুরুভাই বুদ্ধদেব দাশগুপ্তের ছেলে ভবানী শংকর দাশগুপ্ত যন্ত্রটি বাজাচ্ছেন। আর একেবারে উনার পরবর্তী চতুর্থ প্রজন্ম জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রুতি দে এখনো বাজাচ্ছেন। আমার আরেক বড় গুরু ভাই পণ্ডিত প্রণব কুমার নাহার শিষ্য জয়দীপ মুখোপাধ্যায়। এ তিন যন্ত্র রাধিকামোহন মৈত্র নিজে তৈরি করেছেন, বাজিয়েছেন। আমরা তাঁর শিষ্যরা সেই পরম্পরা ধরে রেখেছি। সব মিলিয়ে ৩৩ রকমের বাদ্যযন্ত্র রাধিকামোহন মৈত্রের পরম্পরায় প্রচলিত রয়েছে।

রাধিকামোহন মৈত্রের শিষ্যদের মধ্যে নৃসিংহ মুখোপাধ্যায়, হরিবল্লব দাশ,  সন্ধ্যা ঘোষ, জন বার্লো আর তারপর আমি সোমজিৎ দাশগুপ্ত। এরপর আমার কিছু গুরুভাই, যেমন জয়দীপ ঘোষ, বড় গুরুভাই বুদ্ধদেব দাশগুপ্তের ছেলে ভবানী শংকর দাশগুপ্ত যন্ত্রটি বাজাচ্ছেন। আর একেবারে উনার পরবর্তী চতুর্থ প্রজন্ম জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রুতি দে এখনো বাজাচ্ছেন। আমার আরেক বড় গুরুভাই পণ্ডিত প্রণব কুমার নাহার শিষ্য জয়দীপ মুখোপাধ্যায়। এ তিন যন্ত্র রাধিকামোহন মৈত্র নিজে তৈরি করেছেন, বাজিয়েছেন।
নবদীপা

রাধিকামোহনের কণ্ঠসংগীতের উৎকর্ষতা সম্পর্কে কিছু বলুন।

সোমজিৎ: আমাকে পণ্ডিত শ্যামল বোস এবং পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ গল্প প্রসঙ্গে বলেছিলেন, উনারা একবার সবাই মিলে লালগোলার হেমেন্দ্র নারায়ণ রায়ের বাড়ি যাচ্ছিলেন। লালগোলার এ মহারাজা রাধিকামোহন মৈত্রকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যাত্রাপথে লালগোলার প্যাসেঞ্জার ট্রেনে সকালবেলায় সবাই রাধিকামোহন মৈত্রকে ধরলেন একটু গান হোক। ট্রেন চলছে। রাধিকামোহন মৈত্র রাগ জৌনপুরিতে ১১টি বন্দিশ গেয়েছিলেন। মল্লিকার্জুন মনসুর, আল্লাউদ্দিন খাঁ, মোস্তাক হুসেন খাঁ, ঠাকুর জয়দেব সিংয়ের মতো মানুষেরা উনার সংগীতের গুণগ্রাহী ছিলেন।

দিলবাহার

রাধিকামোহন মৈত্র অল ইন্ডিয়া রেডিওতে কখন বাজানো শুরু করলেন?

সোমজিৎ: ভারত স্বাধীন হওয়ার আগে রাধিকামোহন মৈত্র ১১ বছর বয়সে ১৯২৮ সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম সরোদ বাজান। এরপর ১৯৪৭-এ ভারত স্বাধীন হলো এবং অল ইন্ডিয়া রেডিওর মালিকানা ভারত সরকারের হাতে এল। তখন অল ইন্ডিয়া রেডিওর চিফ প্রডিউসর ছিলেন ঠাকুর জয়দেব সিং। ঠাকুর জয়দেব সিং ছিলেন পণ্ডিত—সংগীতসহ অন্য সব বিষয়ে তাঁর ব্যাপক জ্ঞান ছিল। তিনি কণ্ঠসংগীতেরও ভালো গায়ক ছিলেন। ঠাকুর জয়দেব সিং ১৯৪৮ সালের দিকে প্রথমবারের মতো রাধিকামোহন মৈত্রকে দিয়ে মোহনবীণার পরিবেশনা করান। তখন রেডিওতে রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল না। সরাসরি ব্রডকাস্ট হতো।

এই মোহনবীণা অল ইন্ডিয়া রেডিওর ৭৫ বছর পূর্তি উপলক্ষে রেকর্ডিং থেকে বাজানো হয়েছিল। রাধিকামোহন মৈত্রের অল ইন্ডিয়া রেডিওর রেকর্ডিং ১৯৫১ সাল থেকে পাওয়া যাচ্ছে। ১৯৫৯, ’৬১, ’৬২, ’৬৩, ’৬৭–তে অনেকগুলো রেকর্ডিং পাওয়া যাচ্ছে। তখন ধীরে ধীরে লাইভ ব্রডকাস্ট উঠে গিয়ে রেকর্ডিংয়ের ধারাটি অল ইন্ডিয়া রেডিওতে চালু হলো। ২০০৫ সালে আমার একটা ন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল, যেটি পরে ভারতীয় দূরদর্শন ‘মোহনবীণা আ জেনেসিস’ নাম দেয়। এটা দেড় ঘণ্টার ন্যাশনাল প্রোগ্রাম ছিল। এ প্রোগ্রামে আমি সরোদ, ধ্রুপদ-রবাব, সুরশৃঙ্গার, মোহনবীণা, সুররাবাব—পাঁচটি যন্ত্র বাজিয়েছিলাম।

ভারত স্বাধীন হওয়ার আগে রাধিকামোহন মৈত্র ১১ বছর বয়সে ১৯২৮ সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম সরোদ বাজান। এরপর ১৯৪৭-এ ভারত স্বাধীন হলো এবং অল ইন্ডিয়া রেডিওর মালিকানা ভারত সরকারের হাতে এল। তখন অল ইন্ডিয়া রেডিওর চিফ প্রডিউসার ছিলেন ঠাকুর জয়দেব সিং। ঠাকুর জয়দেব সিং ছিলেন পণ্ডিত—সংগীতসহ অন্য সব বিষয়ে তাঁর ব্যাপক জ্ঞান ছিল। তিনি কণ্ঠসংগীতেরও ভালো গায়ক ছিলেন। ঠাকুর জয়দেব সিং ১৯৪৮ সালের দিকে প্রথমবারের মতো রাধিকামোহন মৈত্রকে দিয়ে মোহনবীণা পরিবেশনা করান।
রাধিকামোহন মৈত্র

রাধিকামোহন মৈত্রের রক্তে বহু ধারা বা ঘরানার সংমিশ্রণ ঘটেছে। সেগুলো সম্পর্কে বলুন।

সোমজিৎ: সাংস্কৃতিক, সংগীত, শিক্ষার অনেকগুলো ধারা রাধিকামোহন মৈত্রের রক্তে এসে মিশেছে। উনি এগুলোর কেন্দ্রে ছিলেন। এর মধ্যে অন্যতম হলো ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ শিক্ষা। এখানে সরোদের যে বাদনটা দেখা যাচ্ছে, তা ভারতবর্ষের প্রাচীনতম ধারা। গোলাম আলীর সরোদের যে ধারা, সেই ধারার রাধিকামোহন মৈত্র প্রধানতম শিষ্য। মোহাম্মদ আমীর খাঁর অনেক শিষ্য ছিলেন, এর মধ্যে সবকিছু উজাড় করে দিয়েছেন সর্বকনিষ্ঠ শিষ্য রাধিকামোহন মৈত্রকে। সবকিছু দিয়ে ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ রাধিকামোহন মৈত্রকে গড়ে তুলেছিলেন। সংগীতের বহুধারার মিশেল রাধিকামোহন মৈত্রের মধ্যে ঘটেছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অনন্য হয়ে উঠেছেন। (চলবে)

সূত্র: প্রথম আলো