অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের নিয়েই ফিরলেন প্রধানমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন প্রধানমন্ত্রী। এমনকি জাপানে অবস্থানেরও সুযোগ ছিল তাঁর। তবে সেই সুযোগ গ্রহণ না করে সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটি একটি সাধারণ ঘটনা, যা ঘটতেই পারে। তবে এটি খুব বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এ কারণে ফ্লাইট উড্ডয়ন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বিত হয়। বিমান উড্ডয়নের আগে পরীক্ষার সময় ত্রুটিটি ধরা পড়ে। বিমানের ইঞ্জিন সম্পূর্ণ ঠিক ছিল; বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত সমস্যা দেখা দিয়েছিল, যা সমাধানের পর ফ্লাইট প্রস্তুত করা হয়।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ ছিল, এমনকি জাপানে অবস্থানও করতে পারতেন। কিন্তু তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করেন এবং সবাইকে নিয়ে একই ফ্লাইটে দেশে ফেরার প্রতিশ্রুতি দেন। শেষ পর্যন্ত তিনি সবার সঙ্গেই ফেরেন।
ফ্লাইট বিলম্বের সময় প্রধানমন্ত্রীর ভূমিকা তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ওই সময় সবার সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশেষ করে ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন এবং শিশুরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে, সে বিষয়ে খেয়াল রাখেন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা
জাতীয় -
২
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
জাতীয় -
৩
পুলিশ হয়েও ওকালতি, সরাইল থানার ওসিকে শোকজ
জাতীয় -
৪
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
সারাবাংলা -
৫
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
সারাবাংলা -
৬
উখিয়ায় ১৪৪ ধারা জারি
সারাবাংলা -
৭
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ জন গ্রেপ্তার
জাতীয় -
৮
‘হ্যান্ড অব গড’ থেকে শতাব্দীর সেরা গোল, জন্মদিনে ম্যারাডোনাকে স্মরণ
জাতীয় -
৯
কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক
জাতীয় -
১০
১৫ হাজার মানুষ নিয়ে এক দিনে লাখ গাছ রোপণ
জাতীয় -
১১
ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ, বিদেশি হস্তক্ষেপের অভিযোগে তদন্তের নির্দেশ
জাতীয় -
১২
ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স
আন্তর্জাতিক -
১৩
নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয় -
১৪
আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
জাতীয় -
১৫
এমপির ছেলের পর এবার শাকিল হত্যা মামলায় আটক আরও দুজন
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন