|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা!

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম
২৮৩ পঠিত
অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা!
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশছে। বিএসটিআইয়ের তদারকির অভাবে বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি, ক্ষতির মুখে শিশুদের বিকাশ।

নতুন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশছে। নতুন হাঁড়িতে রান্না করা ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম ও খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। পুরোনো পাত্রও ঝুঁকিমুক্ত নয়; শক্ত জালি দিয়ে ঘষলে সিসা নির্গমন আরও বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাবারে সিসার সামান্যতম উপস্থিতিকেও অগ্রহণযোগ্য মনে করে, যা শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ভয়াবহ প্রভাব ফেলে। বিএসটিআইয়ের তদারকি না থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে।

সূত্র: প্রথম আলো