|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আদালতে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
২৯৪ পঠিত
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আদালতে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরের মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার...
চাঁদপুরের মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিনসহ ১২ জন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে আটক করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।  

সূত্র: নতুন আরএসএস সোর্স