|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৩১ এএম
১৮৯ পঠিত
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে লিগপর্বের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলাকে সহজে হারিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে থামিয়ে আবারও জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। ভিয়ারিয়ালের জালে গোল উৎসবে মেতেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। রোমাঞ্চকর ছিল ম্যানচেস্টার ইউনাটেড ও রোমার লড়াই। পিছিয়ে পড়েও নাটকীয় প্রত্যাবর্তনে করেছে ইংলিশ রেড ডেভিলরা। ১০ ম্যাচ পর জয়ের দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের। সেটা ২-০তে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তনে। রোমার বিপক্ষে জয় তুলে নিয়েছে ৩-২ গোলে। ওল্ড ট্রাফোর্ডে ১১ মিনিটে মাতিয়াস সউলের গোলে এগিয়ে যায় ইতালির ক্লাবটি। ১৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দিগুণ করেন দনিয়েল মালেন। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ব্রুনো ফের্নান্দেজ। ৮৩ মিনিটে ম্যাথিয়াস কুনহার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৮৬ মিনিটে ব্রাজিলিয়ানেই জয়সূচক গোলটি পায় ইউনাইটেড। ৯০ মিনিট শেষে কুনহা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ২০ মিনিটের মধ্যে হালি পূর্ণ করে ফরাসী ক্লাবটি। নবম মিনিটে লিড এনে দেন জোয়াও নেভেস। ১২ মিনিটে ব্যবধান দিগুণ করেন ডিজায়ার দুয়ে। এক মিনিটের মধ্যে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন স্যানি মায়উলু। ১৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের শটে চতুর্থ গোল আসে ফরাসী চ্যাম্পিয়নদের। ৫০ মিনিটে জোড়া গোলের দেখা পান রুইজ, ৫-০তে এগিয়ে যায় পিএসজি। ভিয়ারিয়াল নিজের মাঠেই বিবর্ণ হয়ে পড়ে। ৭৮ মিনিটে স্বাগতিকদের জালে ষষ্ঠবারের মতো বল জড়ান ডেভিড বলি। ন্যু ক্যাম্পে সহজ জয় তুলেছে বার্সেলোনা। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। সপ্তম মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫২ মিনিটে রাফিনহার গোলে ব্যবধান দিগুণ করে কাতালান ক্লাবটি। ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকার জোড়ায় তৃতীয় গোলটি পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ড্রয়ের পর স্বস্তির জয় বায়ার্ন মিউনিখের। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন ক্লাব। ৫৪ মিনিটে লেনার্ট কার্লের গোলে লিড নেয় বাভারিয়ানরা। পরে একের পর এক শট নেন হ্যারি কেন, জালের দেখা পাননি ব্যালন ডি’অর জয়ী। ৭৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন কনরাড লাইমার। ফেইনুর্দকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের আট মিনিটে ইয়ান বিসেকর গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ৩৪ মিনিটে পিও এসপোসিতোর গোলে দ্বিতীয় সাফল্য যোগ করে ইন্টার। ৫৪ মিনিটে পিওত্র জিয়েলিনস্কির শটে তৃতীয় গোলের দেখা পায় তারা। স্টুটগার্টের বিপক্ষে ২-০ জিতেছে গ্যালাতাসারেই। শাখতার দোনেস্কৎয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে স্পোর্টিং লিসবন। বোডো/গ্লিমট এবং লিল শেষ করেছে গোলশূন্য ড্রয়ে। এলএএসকে ৪-০ গোলে জিতেছে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে।