৯ বছর পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষকেরা, প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা
গণমাধ্যম ডেক্স
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে কর্মরত ১ হাজার ৮০০ কর্মকর্তা ৯ বছর পদোন্নতি বঞ্চিত। তারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এ সমস্যা সামাধানে সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বঞ্চিত শিক্ষকেরা। স্মারকলিপিতে শিক্ষকেরা দ্রুত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের জোর দাবি জানিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা যথাসময়ে প্রথম পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তাঁরা দীর্ঘ সময় ধরে পদোন্নতিবঞ্চিত রয়েছেন। একই সময়ে চাকরিতে যোগদানকারী অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতিমধ্যে পঞ্চম বছরে প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় পদোন্নতির অপেক্ষায় থাকলেও শিক্ষা ক্যাডারের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা সব যোগ্যতা অর্জন করেও বছরের পর বছর একই পদে আটকে আছেন। এর ফলে আন্তক্যাডার বৈষম্য ও প্রশাসনে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।
শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব—
দীর্ঘদিন একই পদে কাজ করার ফলে শিক্ষকদের মধ্যে একঘেয়েমি ও পেশাগত হতাশা তৈরি হচ্ছে, যা তাঁদের কর্মস্পৃহা ও পাঠদানের উৎসাহ কমিয়ে দিচ্ছে। এর বিরূপ প্রভাব দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর পড়ছে। তা ছাড়া পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নতুন প্রজন্মের মেধাবীরা শিক্ষা ক্যাডারে আসতে আগ্রহ হারাচ্ছেন, যা ৪৭তম বিসিএসের শূন্য পদের পরিসংখ্যান থেকেও স্পষ্ট।
প্রধান দাবি ও সুপারিশ—
*৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের যোগ্য শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতি দেওয়া হোক।
*পদোন্নতিপ্রক্রিয়ার জটিলতা দূর করতে নিয়মিত বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভার আয়োজন করা।
*দেশের শীর্ষ ১১টি কলেজের প্রায় ১ হাজার ৪০০ পদের মধ্যে আটকে থাকা ৮৪৮টি সহকারী অধ্যাপক পদ সৃষ্টির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন করা।
*জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকা সুপারনিউমারারি পদ সৃজনের ফাইল দ্রুত ছাড় করা।
বঞ্চিত শিক্ষক ও কর্মকর্তারা মনে করেন, শিক্ষা খাতের টেকসই উন্নয়ন এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের স্বার্থে শিক্ষা ক্যাডারের এই স্থবিরতা দূর করা অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে আগুন, ওসি-সাংবাদিকসহ আহত ৫০
সারাবাংলা -
২
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
খেলাধুলা -
৩
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
জাতীয় -
৪
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো
জাতীয় -
৫
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় -
৬
ডেমোক্র্যাটরা জিতলেও চূড়ান্ত ভেটো ক্ষমতা আমার হাতেই থাকবে: ট্রাম্প
জাতীয় -
৭
পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলে নিজের প্রাণ নিলেন এসআই
জাতীয় -
৮
ব্যস্ত ঘাটে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর
জাতীয় -
৯
মিশিগানে রিপাবলিকান প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আল–সাইদ
জাতীয় -
১০
অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে সরকারের সঙ্গে আইওএমের আলোচনা
জাতীয় -
১১
পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া
জাতীয় -
১২
দ্বিতীয় সংসারও টিকল না ‘বেবি ডল’ খ্যাত কণিকার
জাতীয় -
১৩
হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে ওসি আহত, পরিস্থিতি থমথমে
জাতীয় -
১৪
আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
জাতীয় -
১৫
আবার উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল: টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গ্রেপ্তার ৫
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন