দাকোপে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অসদাচরণের অভিযোগ
গণমাধ্যম ডেক্স
খুলনার দাকোপে আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ বিক্রি করে অর্থ আত্মসাৎ, সরকারি সম্পদের অপব্যবহার ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শুধু প্রধান শিক্ষকের অপসারণ নয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। এর আগে একই অভিযোগে প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ইকরামুল মোল্যা।
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অকেজো চেয়ার, টেবিল, বেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। এ ছাড়া বিদ্যালয়ের সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং বিদ্যালয়ের বিদ্যুৎ দিয়ে নিজের ব্যাটারিচালিত মোটরসাইকেল চার্জ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগকারী ইকরামুল মোল্যা বলেন, প্রধান শিক্ষক সুরঞ্জন বিশ্বাসের অসদাচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পড়াশোনার মান ভালো না হওয়ায় অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন।
‘বড় ভালো লোক ছিল’ এন্ড্রু কিশোর
বিদ্যালয়ের জমিদাতা খোকন গোলদারের সঙ্গেও প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। খোকন গোলদার বলেন, বিদ্যালয়ের চারপাশের গাছপালা ও অন্যান্য বিষয় খোঁজখবর নিতে গেলে প্রধান শিক্ষক তার ওপর ক্ষুব্ধ হন। এ সময় তিনি বলেন, এটা তাদের সম্পদ। জমি দান করা শেষ, এখন আর কোনো ভালো-মন্দ জানার দরকার নেই।
খোকন গোলদারের অভিযোগ, বিগত সরকারের আমলে চালনা পৌরসভার মেয়র প্রধান শিক্ষকের নিকটাত্মীয় হওয়ায় তিনি প্রভাব বিস্তার করে ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন সুরঞ্জন কুমার বিশ্বাস। সে সময় বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল প্রায় ১২০ থেকে ১৩০ জন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৬২ জনে। বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন পাঁচজন। তাদের একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সুরঞ্জন কুমার বিশ্বাস। তিনি বলেন, স্থানীয়দের অনৈতিক সুবিধা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।
অভিযোগের বিষয়ে দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সানা আক্তার কালবেলাকে বলেন, ‘ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অপরাধের ধরন বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ
সারাবাংলা -
২
আবারও বাড়লো স্বর্ণের দাম
অর্থনীতি -
৩
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
জাতীয় -
৪
দুই রেকর্ড-গোল উৎসবের পরও যে বিষয় পছন্দ হয়নি পিএসজি কোচের
জাতীয় -
৫
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
জাতীয় -
৬
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির
জাতীয় -
৭
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধি
জাতীয় -
৮
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
জাতীয় -
৯
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
জাতীয় -
১০
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
জাতীয় -
১১
ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
খেলাধুলা -
১২
সীমান্ত নিরাপত্তায় এআই ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার
জাতীয় -
১৩
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জাতীয় -
১৪
যে কারণে কাছের মানুষকে ‘স্যরি’ বলা উচিত, মনোবিজ্ঞান কী বলে?
জাতীয় -
১৫
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন