|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই, সরেজমিনে বিডা চেয়ারম্যান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০১ পিএম
২২৩ পঠিত
ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই, সরেজমিনে বিডা চেয়ারম্যান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরের হাইমচরের দুর্গম ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলে শিল্পায়নের নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যাপ...
চাঁদপুরের হাইমচরের দুর্গম ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলে শিল্পায়নের নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেঘনা নদীবেষ্টিত ঈশানবালা চর পরিদর্শন করে। এ সময় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে চরটির ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা সরেজমিনে পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করতেই তারা সরেজমিনে এসেছেন। এখানকার ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা ও শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাই শেষে সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই তাদের লক্ষ্য। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও শিল্পায়নের অভাবে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছে মেঘনা নদীবেষ্টিত হাইমচরের এই চর। জীবিকার সীমিত সুযোগের কারণে স্থানীয় অনেক মানুষকে কাজের সন্ধানে অন্যত্র যেতে হয়। এমন বাস্তবতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগকে স্থানীয় উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরের ঈশানবালা চর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় এলাকা। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব হলে চাঁদপুরসহ আশপাশের অঞ্চলে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে। বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে তারা আশাবাদী। নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন বলেন, ঈশানবালায় শিল্পায়ন হলে দীর্ঘদিন পিছিয়ে থাকা এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। তারা চান, সম্ভাবনার এ উদ্যোগ দ্রুত বাস্তবে রূপ নিক। পরিদর্শনকালে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স