|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যার যে অবদান, সেই সত্য ইতিহাস আমাদের লিখতে হবে: হুইপ দুলু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম
২৮৪ পঠিত
যার যে অবদান, সেই সত্য ইতিহাস আমাদের লিখতে হবে: হুইপ দুলু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এবং পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে যাদের অবদান রয়েছে, ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলার বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার যে অবদান...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এবং পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে যাদের অবদান রয়েছে, ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলার বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার যে অবদান, সেই সত্য ইতিহাস আমাদের লিখতে হবে।’ শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বললে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা যেমন আসে, তেমনি জাতীয়তাবাদের ভিত্তিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান- সবাইকে এক সুতোয় বাঁধার অবদানও অনস্বীকার্য। অতীতে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে, শহীদ জিয়াউর রহমান ও বিএনপিকে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস বিকৃত করে আমরা কেবল জাতি হিসেবে নিজেদেরই ছোট করেছি।’ তিনি বলেন, ‘এম এ জি ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী কিংবা শেখ মুজিবুর রহমান- স্বাধীনতার ইতিহাসে এ দেশের মানুষের জন্য যাদের অবদান রয়েছে, তারা সবাই সম্মানিত। আমরা আর প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতিতে ফিরে যেতে চাই না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে।’ এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জেলা প্রশাসন আয়োজিত দিবসটির নানা কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স