চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা—গ্রামীণ খেলায় প্রাণবন্ত এক দিন
গণমাধ্যম ডেক্স
কোথাও চোখ বাঁধা অবস্থায় হাঁস ধরতে দিক্ভ্রান্ত ছোটাছুটি, কোথাও তৈলাক্ত কলাগাছে ওঠার প্রাণান্তকর চেষ্টা। পানিতে বালিশ যুদ্ধ ঘিরে হাসির রোল আবার হাঁড়ি ভাঙার লক্ষ্যভ্রষ্ট চেষ্টা দেখে দর্শকদের উচ্ছ্বাস। শিশু-কিশোরদের সঙ্গে খেলায় মেতেছেন তরুণ, মধ্যবয়সী এমনকি প্রবীণেরাও। বয়সের ব্যবধান ভুলে এক দিনের জন্য এভাবে উচ্ছ্বাসে মাতেন সবাই।
আজ রোববার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে বসেছিল গ্রামীণ খেলাধুলার এমনই এক মিলনমেলা। দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।
ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়: ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ
গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা খেলাধুলার পরিচয় তুলে ধরতেই পাঁচ বছর ধরে ডাক্তারপাড়া গ্রামে এ আয়োজন করা হচ্ছে।
এ আয়োজন ঘিরে সকাল থেকেই আশপাশের গ্রামের মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চোখ বেঁধে হাঁস ধরা। চোখে কাপড় বাঁধা অবস্থায় হাঁস ধরতে গিয়ে প্রতিযোগীদের দিক্ভ্রান্ত ছোটাছুটি দেখে হাসিতে ফেটে পড়েন দর্শকেরা। তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতায়ও ছিল বাড়তি উত্তেজনা। পিচ্ছিল গাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টায় বারবার পিছলে পড়ছিলেন প্রতিযোগীরা। তাঁদের চেষ্টা আর ব্যর্থতার মাঝেই চলছিল দর্শকদের প্রাণখোলা উচ্ছ্বাস।

এ ছাড়া ছিল পানিতে বালিশ যুদ্ধ, হাঁড়িভাঙা, সাঁতার, বিস্কুট দৌড়, মার্বেল দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে করে তোলে প্রাণবন্ত। হারিয়ে যেতে বসা এসব খেলার মধ্য দিয়ে নতুন প্রজন্মও পরিচিত হওয়ার সুযোগ পায় গ্রামবাংলার শিকড়ের সঙ্গে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়ক মকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মাদক, জুয়া, মুঠোফোনে আসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রেখে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকেরা।
খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
জাতীয় -
২
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয় -
৩
টেকসই নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
জাতীয় -
৪
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
জাতীয় -
৫
৯ টাকা কেজি আলু, তবু ক্রেতা নেই
জাতীয় -
৬
ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়: ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ
জাতীয় -
৭
স্পেলিং স্টার: টপ হান্ড্রেড থেকে সেরা ২৪-এ যারা
জাতীয় -
৮
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী
জাতীয় -
৯
বিকালে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
সারাবাংলা -
১০
প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হকি ঢাকা ইউনাইটেড
খেলাধুলা -
১১
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
জাতীয় -
১২
ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান শুরু
জাতীয় -
১৩
অসুস্থ বাংলাদেশের কোচ, ক্যান্সার নিয়ে ধোয়াশা!
জাতীয় -
১৪
পরীমনির আচরণ পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর: রিনা খান
জাতীয় -
১৫
নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন