জামায়াতকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না: রাশেদ খাঁন
গণমাধ্যম ডেক্স
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী মির্জা ফয়সল আমীনের বিজয়কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক সমালোচনামূলক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ দেখিয়ে ভোট পাওয়ার দিন শেষ। জনগণের কাছে জামায়াতকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না।
স্ট্যাটাসের শুরুতে রাশেদ খাঁন লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো, জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না। অভিনন্দন এমপি মির্জা ফয়সল আমীন।’
তিনি আরও লিখেছেন, জনগণ বুঝে গেছে, জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছেন।
জামায়াতের নেতাদের ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন লিখেছেন, প্রতিনিয়ত যে দলের অসংখ্য নেতার পরকীয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়, যে দল রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ মনে করে, যে দল মনে করে আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা।
তিনি আরও অভিযোগ করেন, যে দলের আইনজীবী শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হন, যে দল সকালে ভারতের বিরুদ্ধে কথা বলে আর রাতে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করে, যে দল তার নিজ দলের নেতাকর্মীদের জান্নাতের পথ দেখাতে হিমশিম খাচ্ছে, তারা কীভাবে জনগণকে হেদায়েতের পথ দেখাবে?
ইসলাম নিয়ে জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন লিখেছেন, ইসলাম নিয়ে জামায়াতের এসব ভণ্ডামি দেখে, একপ্রকার অতিষ্ঠ হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করবে, তারা পথভ্রষ্ট।
তিনি আরও লিখেছেন, ‘সুতরাং পথভ্রষ্ট জামায়াতের দেখানো জান্নাতের পথে হেঁটে মানুষ আর দাজ্জালের জান্নাতে যেতে আগ্রহী হবে না।’
মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে ওয়াজের মাঠে আমির হামজা ও তারেক মনোয়ারের মতো ‘চাপাবাজদের’ নামিয়ে হয়তো নিজেদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা যাবে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে ওয়াজের মাঠে আমির হামজা আর তারেক মনোয়ারের মতো চাপাবাজদের নামিয়ে হয়তো নিজ দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা যাবে, কিন্তু জনগণের কাছে জামায়াতকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না।’
স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের শরিয়া আইন প্রতিষ্ঠার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
তিনি লেখেন, যারা বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলবে, ‘কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব?’ সেই দলকে তো আর ইসলামী দল বলা যায় না।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
সারাবাংলা -
২
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
সারাবাংলা -
৩
উখিয়ায় ১৪৪ ধারা জারি
সারাবাংলা -
৪
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ জন গ্রেপ্তার
জাতীয় -
৫
‘হ্যান্ড অব গড’ থেকে শতাব্দীর সেরা গোল, জন্মদিনে ম্যারাডোনাকে স্মরণ
জাতীয় -
৬
কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক
জাতীয় -
৭
১৫ হাজার মানুষ নিয়ে এক দিনে লাখ গাছ রোপণ
জাতীয় -
৮
ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ, বিদেশি হস্তক্ষেপের অভিযোগে তদন্তের নির্দেশ
জাতীয় -
৯
ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স
আন্তর্জাতিক -
১০
নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয় -
১১
আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
জাতীয় -
১২
এমপির ছেলের পর এবার শাকিল হত্যা মামলায় আটক আরও দুজন
সারাবাংলা -
১৩
তাহসিফের মৃত্যু: বস্তিতে মিলল নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল
জাতীয় -
১৪
সাঙ্গু নদে প্রবারণা পূর্ণিমা: কল্পজাহাজ, ফানুস আর আলোর উৎসব
জাতীয় -
১৫
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন