দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকা কোথায় খরচ, তদন্তে নেমেছে বিএসইসি
গণমাধ্যম ডেক্স
শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত দুই এসএমই কোম্পানির অর্থের অপব্যবহারের তদন্তে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হলো ওয়েব কোটস ও কৃষিবিদ সিড। কোম্পানি দুটি যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব বা কিউআইও পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয়।
কোম্পানি দুটি মিলে শেয়ারবাজার থেকে ১৬ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করে। এর মধ্যে কৃষিবিদ সিড সংগ্রহ করে ১১ কোটি ৬০ লাখ টাকা। আর ওয়েব কোটস সংগ্রহ করে ৫ কোটি টাকা। ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয় ও চলতি মূলধন হিসেবে এসব অর্থ খরচ করার কথা জানিয়েছিল কোম্পানি দুটি। তবে কিউআইওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না—এ নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তদন্তের উদ্যোগ নিয়েছে বিএসইসি। এ জন্য গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি। ২ নভেম্বর এই কমিটি গঠন করা হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, কৃষিবিদ সিডের বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেনকে। আর ওয়েব কোটসের তদন্তের দায়িত্ব পেয়েছেন কমিশনের যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা।
বিএসইসির আদেশে বলা হয়েছে, কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ যে উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে, সেই খাতে ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি কোম্পানির দাখিল করা আর্থিক বিবরণী পরীক্ষা করে অর্থ ব্যয়ের বিপরীতে যেসব প্রকল্প, সম্পদ বা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তা সরেজমিনে যাচাই করতে হবে। এমনকি কিউআইওর অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও শনাক্ত করতে বলা হয়েছে তদন্ত দলকে। সেই সঙ্গে কোম্পানি দুটির ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্যও পরীক্ষা করবে তদন্ত দল।
নিজের উপার্জনে নিজের জায়গা
বিএসইসির আদেশে আরও বলা হয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে তার জন্য দায়ী ব্যক্তিদের ভূমিকা স্পষ্টভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম ঘটে থাকলে তার মাধ্যমে সিকিউরিটিজ আইন, বিধি বা নিয়ন্ত্রক সংস্থা কোন কোন নির্দেশনার ব্যত্যয় হয়েছে এবং তার সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব, নিরীক্ষক কিংবা অন্য কোনো ব্যক্তির ভূমিকা কী, তা-ও সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে হবে তদন্ত দলকে।
শেয়ারবাজারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষিবিদ সিড শেয়ারবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। আর ওয়েব কোটস তালিকাভুক্ত হয়েছিল ২০২৪ সালে। তালিকাভুক্তির জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আগে কোম্পানি দুটি কোন খাতে কত অর্থ ব্যয় করবে এবং কত দিনের মধ্যে ব্যয় করবে, তার পরিকল্পনা দিয়েছিল।
টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রংপুরে এনসিপির দুরবস্থা, কার্যক্রম নেই মহানগরে
সারাবাংলা -
২
রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ‘কিড মেসি’ জেজে গ্যাব্রিয়েল
খেলাধুলা -
৩
ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
আন্তর্জাতিক -
৪
৭ নভেম্বরের চেতনায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতীয় -
৫
নিজের উপার্জনে নিজের জায়গা
জাতীয় -
৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
জাতীয় -
৭
২০০ শিক্ষার্থীর পাঠদানে শিক্ষক মাত্র দুজন
জাতীয় -
৮
বৃষ্টিতে ভেজে সরকারি নথি, স্টোররুমে বাদুড়ের বাস
জাতীয় -
৯
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
আন্তর্জাতিক -
১০
টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি
জাতীয় -
১১
দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকা কোথায় খরচ, তদন্তে নেমেছে বিএসইসি
জাতীয় -
১২
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
সারাবাংলা -
১৩
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় -
১৪
ব্রহ্মপুত্র খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
জাতীয় -
১৫
সমন্বিত কার্যক্রম এবং আইনপ্রয়োগ জরুরি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন