|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দুই হত্যা ও ৯ ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৪৯ পিএম
১৫৬ পঠিত
দুই হত্যা ও ৯ ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে দুটি হত্যা ও ৯টি ডাকাতি মামলার আসামি নাহিদ গাজীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাহিদ গাজী উপজেলার মোহনপুর এলাকার মোহাম্মদপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডে...
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে দুটি হত্যা ও ৯টি ডাকাতি মামলার আসামি নাহিদ গাজীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাহিদ গাজী উপজেলার মোহনপুর এলাকার মোহাম্মদপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হালান গাজীর ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে পৃথক অভিযানে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের মো. সোহেল (২৮)। এছাড়াও গত মাসে মতলব উত্তর থানা পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে সম্প্রতি ডাকাতি ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে। ওসি মানস বড়ুয়া জানান, দুটি হত্যা ও ৯টি ডাকাতি মামলার আসামি নাহিদ গাজীকে দেওয়ানকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সূত্র: কালবেলা